ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

কাউখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ জুন ২০২৫


কাউখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

পিরোজপুর: কাউখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। সোমবার (২ জুন) সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ সভা কক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে পুষ্টি বিষয়ক চিত্রাংকন, কুইজ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৫০ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। পাঁচটি গ্রুপে ১৫ জন বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইসতিয়াক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান, উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরিফুর রহমান,উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, সবুজ ক্লান্তি, সিকদার, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, কাউখালী থানার এসআই জয়দেব জয়ধর, কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার প্রমুখ।

অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমটি ইপিআই এ ,বি,এম আনিসুল হক।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:০২:৫৪   ১৮০ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ