ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ২ জুন ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে মহিলা পরিষদের উদ্যোগে ফলজ গাছের চারা বিতরণ

কাউখালীতে মহিলা পরিষদের উদ্যোগে ফলজ গাছের চারা বিতরণ


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ জুন ২০২৫


কাউখালীতে মহিলা পরিষদের উদ্যোগে ফলজ গাছের চারা বিতরণ

পিরোজপুর: কাউখালীতে বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে সোমবার(২জুন) বিকালে পূর্ব আমরাজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও চারা বিতরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুনন্দা সমাদ্দারের সভাপতিতে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহীদা হক,সাংগঠনিক সম্পাদক ছায়া সমদ্দার,অর্থ সম্পাদক চায়না মজুমদার, লিগ্যাল এইড সম্পাদক মাহফুজা খাতুন, কার্যকরী কমিটি সদস্য ফুল্টু মৃধা, পরিবেশ সম্পাদক শিউলি কর্মকার প্রমুখ। আলোচনা শেষে সদস্যদের মধ্যে ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫২:১৭   ৯৫ বার পঠিত  |