ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » মধুখালীতে গভীররাতে অটোরিক্সা ছিনতাই, মারপিটে চালক গুরুতর আহত

মধুখালীতে গভীররাতে অটোরিক্সা ছিনতাই, মারপিটে চালক গুরুতর আহত


মধুখালী ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ জুন ২০২৫


মধুখালীতে গভীররাতে অটোরিক্সা ছিনতাই, মারপিটে চালক গুরুতর আহত

ফরিদপুর: মধুখালীতে গভীর রাতে অটোরিক্সা ভাড়া করে নিয়ে ফাঁকা মাঠের ভিতর নিয়ে হাতুরী দিয়ে পিটিয়ে চালককে আহত করে অটো রিক্সা নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারী দল । আহত অটোরিক্সা চালক মধুখালী পৌরসভার পশ্চিম গাড়াখোলা গ্রামের মৃত কেসমত বিশ্বাসের ছেলে মোঃ তারিকুল বিশ্বাস(৪০)।

আহত অটোরিক্সা চালক মোঃ তারিকুল বিশ্বাসের ছোটভাই মোঃ মিজানুর রহমানের মধুখালী থানায় লিখিত অভিযোগ সুত্রে জানা যায় ২৫ মে ২০২৫খ্রি.তারিখ রোববার মধুখালী রেলগেট এলাকা থেকে রাত ২টার দিকে মুখে মাক্স পড়া অজ্ঞাত দুই ব্যক্তি উপজেলার কামালদিয়া ইউনিয়নের মীরের কাপাষহাটিয়া গ্রামের পশ্চিমপাড়ার কথা বলে ২শ টাকার চুক্তিকে নিয়ে যায়। গন্তব্যে পৌছানোর আগেই আরো ৩জন মাক্স পড়া এগিয়ে এসে রিক্সার গতীরোধ করে রিক্সা রেখে চলে যেতে বলেন। এ সময় আরো দুজন দলে যোগদেন। চালক রিক্সা রেখে যাওয়ার কারন জানতে চাইলে পিছন থেকে একজন হাতুরী দিয়ে আঘাৎ করলে সে জ্ঞান হারিয়ে পড়ে যান। ২৬ মে ২০২৫খ্রি. সোমবার সকালে পরিবার সংবাদ পেয়ে হাত-পা বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করে মধুখালী সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। সে হাসপাতালে চিকিৎসাধনি আছেন।

২৬ মে ২০২৫খ্রি. দুপুর আড়াইটার দিকে ফরিদপুর কোতয়ালী থানার এসআই মোঃ আলমগীরহোসেন সঙ্গীয় ফোর্সসহ ফরিদপুর-রাজকাড়ী মহাসড়কের শীবরামপুর এলাকায় দায়ীত্ব পালনকালে সন্দেহ বসত অটোরিক্সাসহ জিজ্ঞাসাবাদান্তে দুজনকে আটক করেন । আটককৃতরা হলেন গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ফুকরা গ্রামের মৃত মোসলেম মোল্যার ছেলে মোঃ রানা মোল্যা (৪৩) ও মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের লক্ষণদিয়া গ্রমের মৃত মনির উদ্দিন শেখের ছেলে মোঃ জামাল শেখ (৪২)। আসামীদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় ৩৭৯/৪১১ধারায় একটি মামলা করেছেন।

আফ/আর

বাংলাদেশ সময়: ১৯:৫১:৩৭   ২৩০ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ