ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ভাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

ভাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত


ভাঙ্গা ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ জুন ২০২৫


ফরিদপুর: ভাঙ্গায় আধুনিক, বিষমুক্ত ও জলবায়ু সহনশীল কৃষি উন্নয়নে “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৫” অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সোমবার (২ জুন) বেলা ১২ টার দিকে এই কংগ্রেস অনুষ্ঠিত হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এবং Program on Agricultural and Rural Transformation for Nutrition, Entrepreneurship and Resilience in Bangladesh (PARTNER)’ প্রকল্পের আওতায় আয়োজিত এই কংগ্রেসে আধুনিক কৃষি ব্যবস্থাপনা, জলবায়ু সহনশীল কৃষি ও বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনের রূপরেখা নিয়ে বিশদ আলোচনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোঃ শাহাদুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোল্লা আল মামুন।

প্রধান অতিথি কৃষিবিদ শাহাদুজ্জামান বলেন, “কৃষকের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল, উত্তম কৃষি চর্চা, আধুনিক সেচ প্রযুক্তি, মানসম্মত তথ্য ব্যবস্থাপনা ও ফার্মার্স সার্ভিস সেন্টার চালু করা হয়েছে। “এ ধরনের কংগ্রেসে কৃষক প্রতিনিধিদের অভিজ্ঞতা বিনিময়, বাস্তবভিত্তিক প্রশিক্ষণ এবং উদ্ভাবনী চর্চার প্ল্যাটফর্ম তৈরি হয়।

প্রধান অতিথি বলেন, স্বাধীনতার পর খাদ্যের উৎপাদন ছিলো ১ কোটি মেট্রিক টন। আজ ২০২৫ সালে যা ৪ কোটি মেট্রিক টনের মতো। শুধুমাত্র আমাদের খাদ্যের উৎপাদন বৃদ্ধি হলেই চলবে না। আমাদের নিরাপদ খাদ্যের নিশ্চয়তার দিকে খেয়াল রাখতে হবে। আজকের অনুষ্ঠানে উপজেলা পরিষদ মিলনায়তনে যে নিরাপদ ফসল উৎপাদনের প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। এ থেকে একজন কৃষক ও উদ্যোক্তারা নিরাপদ ফসল উৎপাদনের ক্ষেত্রে বালাইনাশক ব্যবহার সম্পর্কে সচেতন হবেন।
এজন্য কৃষি ও কৃষকের সকল কাজে কৃষি বিভাগ ও উপজেলা প্রশাসন পাশে থাকবে।

অনুষ্ঠানে উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা, কৃষক প্রতিনিধি, পার্টনার ফিল্ড স্কুলের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশগ্রহন করেন।

আফ/আর

বাংলাদেশ সময়: ১৯:৪৯:৪৮   ১৬২ বার পঠিত  |   







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ