ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় ট্রলার ডুবির ঘটনায় পুলিশ সদস্যের মৃতদেহ উদ্ধার

হাতিয়ায় ট্রলার ডুবির ঘটনায় পুলিশ সদস্যের মৃতদেহ উদ্ধার


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: সোমবার, ২ জুন ২০২৫


হাতিয়ায় ট্রলার ডুবির ঘটনায় পুলিশ সদস্যের মৃতদেহ উদ্ধার

নোয়াখালী: দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীর ভাসানচর-জনতা বাজার ঘাট রুটের করিম বাজার এলাকায় যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় সাইফুল ইসলাম (২৫) নামের এক পুলিশ সদস্যের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার বিকালে চানন্দি ইউনিয়নের দরবেশ বাজার সংলগ্ন মেঘনা নদীতে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় রোহিঙ্গা শিশু তামিম (৩) এখনও নিখোঁজ রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার বিকালে চানন্দি ইউনিয়নের দরবেশ বাজার সংলগ্ন মেঘনা নদী থেকে পুলিশের মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহত পুলিশ সদস্য সাইফুল ইসলাম লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার চরশাহী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
এর আগে গতকাল রবিবার দুপুরে লক্ষ্মীপুরের রামগতি মেঘনা নদী থেকে নিখোঁজ রোহিঙ্গা নারী হাসিনা খাতুন এর মৃতদেহ উদ্ধার করা হয়।
মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা ।
প্রসঙ্গত শনিবার বিকেলে হাতিয়ার ভাসানচর থেকে ৩৯ জন যাত্রী নিয়ে আসার পথে মেঘনায় যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটে। ওই ঘটনায় এ পর্যন্ত ৩৬ জন জীবিত ও নারীসহ দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে এক শিশু।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৯:০১   ৩০৬ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ