ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ২ জুন ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » আড়াইহাজারে প্রশাসনের সাথে সাংবাদিকদের মতবিনিমিয় সভা

আড়াইহাজারে প্রশাসনের সাথে সাংবাদিকদের মতবিনিমিয় সভা


আজকের রূপান্তর ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ জুন ২০২৫


আড়াইহাজারে প্রশাসনের সাথে সাংবাদিকদের মতবিনিমিয় সভা

ঢাকা:আড়াইহাজার উপজেলার আইনশৃঙ্খলা উন্নয়নে প্রশাসনের সাথে সাংবাদিকদের মতবিনিমিয় সভা সোমবার অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও সাজ্জাত হোসেন।
প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, থানার ওসি খন্দকার নাসির উদ্দিন , ওসি (তদন্ত) সাইফুউদ্দিন, উপপরিদর্শক মাযহারুল ইসলাম, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সাংবাদিক রশিদ আহমেদ হাজারী, রফিকুল ইসলাম রানা, সফুরউদ্দিন প্রভাত, শাহজাহান কবির, বাদল আহমেদ, জিয়াউর রহমান, আলআমিন ভুইয়া, মনিরুজ্জামান সরকার, মোস্তফা কামাল, হাবিবুর রহমান হবি, জাকির হোসেন, হাবিবুর রহমান হাবিব, শাহজাহান সিরাজ, জাইদুল হক প্রমুখ।
সভায় ইউএনও সাজ্জাত হোসেন বলেন, ঈদকে সামনে রেখে বিভিন্ন প্রতারক চক্র নামে বেনামে মোবাইলে ওটিপি চেয়ে টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করবে। এধরনের ঘটনা থেকে সকলকে সচেতন করার জন্য গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন। ওসি খন্দকার নাসিরউদ্দিন বলেন, পঃপরিবর্তনের কারণে পুলিশের লজিস্টিক সাপোর্টের সীমাবদ্ধতা রয়েছে। আইন শৃক্সক্ষলা পরিস্থিতি স্বাভাবিক রাখা পুলিশের জন্য চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবেলায় সাংবাদিকদো সহযোগিতা কামনা করেন তিনি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১০:১২   ১১৩ বার পঠিত  |