ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » প্রধান সংবাদ » নিবন্ধনের সঙ্গে দাঁড়িপাল্লাও ফিরে পাবে, প্রত্যাশা জামায়াতের

নিবন্ধনের সঙ্গে দাঁড়িপাল্লাও ফিরে পাবে, প্রত্যাশা জামায়াতের


আজকের রূপান্তর ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ জুন ২০২৫


নিবন্ধনের সঙ্গে দাঁড়িপাল্লাও ফিরে পাবে, প্রত্যাশা জামায়াতের

উচ্চ আদালতের রায়ের পর নিবন্ধন ও প্রতীক ফিরিয়ে দেওয়ার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।সোমবার দুপুরে আগারগাও নির্বাচন ভবনে ঘণ্টাব্যাপী প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাত করেন তারা। এ সময় চার কমিশনারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশন (ইসি) উচ্চ আদালতের রায় বাস্তবায়নের বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে।

তিনি বলেন, রোববার সুপ্রিমকোর্টের আপিল বিভাগ ২০১৩ সালের জামায়াতের নিবন্ধনের বিষয়ে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করেছেন। এবং ইসিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছেন। তার মানে অটোমেটিক তালিকার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। আপিল বিভাগের এই নির্দেশনার মধ্যে দিয়ে আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি, ন্যায় বিচার পেয়েছি।

সেক্ষেত্রে আগে আমাদের দলের নিবন্ধন ও দলীয় প্রতীক যেটা ছিল সেটাই থাকবে। বিগত দিনের মতোই জামায়াত এখন নিবন্ধিত দল এবং প্রতীকও দাঁড়িপাল্লা থাকবে। তবে রাজনৈতিক প্রতিহিংসা মূলকভাবে তৎকালীন সুপ্রিমকোর্টের ফুলকোর্ট সভার সিদ্ধান্ত কোনোভাবেই মানার সুযোগ নেই বলে জানান তিনি।

তিনি আরও বলেন, এইসব বিষয় নিয়ে আমরা ছয়জন সিইসির নেতৃত্বে ফুল কমিটির সঙ্গে বৈঠক করেছি। ইসি রায় বাস্তবায়নের ব্যাপারে অত্যন্ত পজিটিভ। আমরা চাই বিলম্ব না করে রায় দ্রুত যেন কার্যকর হয়। কারণ এটার সঙ্গে কোটি কোটি মানুষের আবেগ জড়িত। দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে।

হামিদুর রহমান আযাদের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধিদলে ছিলেন জামায়াত নেতা অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার ও আইনজীবী শিশির মনির।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৫:১৪   ১৭১ বার পঠিত  | ●







প্রধান সংবাদ থেকে আরও...


● হেফাজতের ৭ দলের জোটে জামায়াত-বিএনপির সঙ্গ ছাড়ার শর্তে মতভেদ
● মিরপুরে উচ্ছেদ অভিযানে আগে জানানো হয়নি, বললেন জামায়াত আমির
● টেনেসিতে ২০০ বছর পর প্রথম নারীর মৃত্যুদণ্ড কার্যকরের কথা
● সরকারের নীতিতে পরিবর্তন না এলে জনভাগ্যের উন্নতি হবে না: পীর চরমোনাই
● চাঁদাবাজি ও দখল নিয়ে বিএনপির কোন্দলে আইনশৃঙ্খলার অবনতি: জামায়াত



আর্কাইভ