![]()
ঝালকাঠি: কাঁঠালিয়ায় বাকি বিল্লাহ নামের এক যুবককে অস্ত্রের মুখে জিম্মি করে অজ্ঞাত স্থানে নিয়ে মারধর করার অভিযোগ সাবেক শ্বশুর ও শ্যালকদের বিরুদ্ধে। গত সোমবার (২ জুন) সন্ধ্যা সারে ৭টার দিকে উপজেলার শৌলজালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত বাকি বিল্লাহকে রাজাপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় আহত বাকি বিল্লাহ বাদী হয়ে সাবেক শ্বশুর আবুল বাশার (৫০) শ্যালক ইমন মল্লিক ও বেলাল মল্লিককে আসামী করে আজ বুধবার (৪ মে) সন্ধ্যায় থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার আওরাবুনিয়া গ্রামের আবুল বাশার মল্লিকের মেয়ের সাথে বিয়ে হয় পার্শ্ববর্তী রাজাপুর উপজেলার পুটিয়াখালী গ্রামের আঃ বারেক বিশ্বাসের ছেলে বাকি বিল্লাহর। পারিবারিক দ্ধন্ধে বাকি বিল্লাহর সাথে বিবাহ বিচ্ছেদ হয়। এ ঘটনায় আদালতে মামলা হয়। গত সোমবার সন্ধ্যায় বাকি বিল্লাহ শৌলজালিয়া হক্কোননুর দরবার শরীফ সংলগ্নএকটি হাফেজি মাদ্রাসায় চাকুরির বিষয় আলোচনা করতে যাচ্ছিল বাকি বিল্লাহ।
শৌলজালিয়া গ্রামে পৌছালে সাবেক শ্বশুর আবুল বাশার ও তার দুই ছেলে ইমন ও বেলাল বাকি বিল্লাহর পথরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে একটি স্থানে নিয়ে মারধর করে গুরুতর রক্তাক্ত জখম করে। এসময় একটি মোবাইল ফোন নগদ লক্ষাধিক টাকা নিয়ে যায়। আরো তিন লক্ষ টাকা দিতে চাপ সৃষ্টি করে। সোমবার ( ৪ জুন) সকালে কৌশলে বিবাদীদের হাত থেকে বের হয়ে বাড়ীতে আসে বাকি বিল্লাহ।
অভিযোগ অস্বীকার করে আবুল বাশার বলেন, মামলা থেকে বাঁচতে একটি মিথ্যা মামলা সাজানোর জন্য এ নাটক করেছে বাকি বিল্লাহ। থানার ওসি মংচেনলা জানান, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২৩:৫৬:২৭ ৮৬ বার পঠিত | ● অভিযোগ ● কাঁঠালিয়া ● হামলা