ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

কালীগঞ্জে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫


কালীগঞ্জে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

গাজীপুর: কালীগঞ্জ উপজেলার জুলাই-আগষ্ট আন্দোলনে গেজেটভুক্ত আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের মাঝে পবিত্র ঈদুল আযহার উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আহত ১৪ জন ও ২ শহীদ পরিবারের মাঝে এ ঈদ উপহার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ আহত ও শহীদ পরিবারের মাঝে এ উপহার বিতরণ করেন। ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে চাল ১০ কেজি, দেশীয় মশুর ডাল ১ কেজি, লবন ১ কেজি, চিনি ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার, মরিচের গুঁড়া ১০০ গ্রাম, হলুদের গুঁড়া ২০০ গ্রাম, ধনিয়া গুঁড়া ১০০ গ্রাম, পোলার চাউল ১ কেজি, সেমাই ও দুধ প্রায় ১৬ কেজি ওজনের পণ্য সামগ্রী বিতরণ করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৬:২৮   ৭৮ বার পঠিত  |