ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে নিরবিচ্ছন্ন বিদ্যুৎ এর দাবীতে মানববন্ধন

লালমোহনে নিরবিচ্ছন্ন বিদ্যুৎ এর দাবীতে মানববন্ধন


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫


লালমোহনে নিরবিচ্ছন্ন বিদ্যুৎ এর দাবীতে মানববন্ধন

ভোলা: লালমোহনে নাগরিক সেবা সুরক্ষা কমিটির উদ্যোগে নিরবিচ্ছন্ন বিদ্যুৎ এর দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় লালমোহন চৌরাস্তার মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন লালমোহন নাগরিক সেবা সুরক্ষা কমিটির আহবায়ক সোহেল আজিজ শাহিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শফিউল্যাহ হাওলাদার, ইসলামী সমাজ কল্যান পরিষদের সভাপতি শফিক কন্টেকটার, ব্যবসায়ী জসিম উদ্দিন জনি, সাংবাদিক আজিম উদ্দিন খান, শিক্ষক মাহাবুব আলম, শ্রমিক দলের সভাপতি ফোরকান প্রমূখ।

বক্তারা বলেন, লালমোহনে পল্লী বিদ্যুতের লোড শেডিং ভয়াবহ আকার ধারণ করছে। ২৪ ঘন্টার মধ্যে প্রায় ১২ ঘন্টায় বিদ্যুৎ থাকে না। এছাড়া পল্লী বিদ্যুতের বেশ কিছু খামখেয়ালীপনা সিদ্ধান্ত আমাদের উপরে চাপিয়ে দেয়া হয়েছে। সিদ্ধান্তগুলো হলো ডিমান্ড চার্জ, পিএফ সারচার্জ, মিটার ভাড়াসহ বিভিন্ন ক্যাটাগরিতে আমাদের থেকে টাকা নিয়ে যাচ্ছে। আমরা এসব অনিয়মের নিন্দা ও দ্রুত বন্ধ করার দাবী জানাচ্ছি।

বক্তারা আরো বলেন, ভোলা জেলার যে বিদ্যুৎ চলমান রয়েছে এই বিদ্যুৎটি ভোলার গ্যাস দিয়ে উৎপন্ন হয়। ভোলার নিজস্ব গ্যাসে বিদ্যুৎ উৎপন্ন হওয়া স্বত্বেও আমরা সঠিক ভাবে বিদ্যুৎ পাচ্ছি না। বিগত ফ্যাসিষ্ট সরকার ভোলার এ বিদ্যুৎকে জাতীয় গ্রীডে নিয়ে ভোলাবাসীকে বিদ্যুতের আগ্রাসনে ফেলেছে।

মানববন্ধনে বক্তারা হুশিয়ার দিয়ে বলেন, আজকের পর থেকে যদি পল্লী বিদ্যুতের লোড শেডিং বন্ধ না হয় তাহলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে এবং পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করা হবে। প্রয়োজনে লালমোহন পল্লী বিদ্যুৎ বাদ দিয়ে পিডিবির জন্য দুর্বার আন্দোলন করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১২:৪৬   ১৪৯ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ