ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা

কাউখালীতে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫


কাউখালীতে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা

পিরোজপুর: কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (৫ জুন) বেলা সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ সভাকক্ষে পবিত্র ঈদুল আযহা ২০২৫ উপলক্ষে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাউখালী থানার ওসি তদন্ত এবাদ আলী, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, অধ্যক্ষ মাওলানা আব্দুল মতিন,প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, হাফেজ মোঃ সোলায়মান, মাওলানা রেজাউল করিম, হাজী মোস্তফা আলম, মাংস ব্যবসায়ী আফজাল হোসেন, ইলিয়াস হোসেন প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, কোন প্রকারেই চামড়া নষ্ট করা যাবে না। কোরবানির মাংসের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন নির্দিষ্ট স্থানে পশু জবাই করতে হবে, যথাযথভাবে বর্জ্য অপসারণ করতে হবে। একটা নির্দিষ্ট স্থানে বর্জ্য ফালাতে হবে। বর্জ্য থেকে পরিবেশ দূষণের মাধ্যমে রোগব্যাধি ছড়াতে পারে।

এন/আর

বাংলাদেশ সময়: ২০:২৪:৫২   ১৪৯ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ