ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় জেলেদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

হাতিয়ায় জেলেদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫


হাতিয়ায় জেলেদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালী: হাতিয়া উপজেলার রামচরন এলাকার জেলেদের মৎস্য আহরণে বাধা সন্ত্রাসী কায়দায় হামলা ও হয়রানির অভিযোগে উঠেছে। এঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে চর জাগলার জেলেরা। চরম হতাশা বিরাজ করছে রামচরন বাজার জেলে পল্লীতে ।এ ঘটনার প্রতিবাদে ও দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার দুপুরে ৩নং সুখচর ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে এক বিশাল মানববন্ধনের আয়োজন করা হয়। এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন নবীর উদ্দিন, আশরাফুল ইসলাম, জিহাদ উদ্দিন, মাওলানা ইব্রাহিম, নিজাম উদ্দিন, জয়, আকাশসহ প্রায় দুই শতাধিক স্থানীয় সাধারণ মানুষ।
মানববন্ধনে বক্তব্য রাখেন ইসমাইল হোসেন, জেলে আরমান, আবুল হাশেম, মিরাজ জেলে, স্বপন চন্দ্র দাসের স্ত্রী শেফালী দাস, মনির মাঝির স্ত্রী দিলারা বেগম সহ প্রমুখ।
স্থানীয় সূত্রে জানা গেছে, চর জাগলার গুরুত্বপূর্ণ খালসমূহ জোরপূর্বক দখল করে মাছ ধরায় বাধা সৃষ্টি করছেন প্রভাবশালী ব্যক্তি মনির মেম্বার ও তার সহযোগীরা। অভিযোগ রয়েছে, তারা সরকারি জায়গা ডাক (লিজ) দেখিয়ে স্থানীয় দরিদ্র, অসহায় ও হতদরিদ্র জেলেদের খাল থেকে উচ্ছেদ করছে এবং প্রতিবাদকারীদের উপর চালাচ্ছে হামলা ও শারীরিক নির্যাতন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মনির মেম্বার তার নিজস্ব সন্ত্রাসী বাহিনী ব্যবহার করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। বক্তারা অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা আরো বলেন, “আমরা নদীর পাড়ে থাকি, খাল আমাদের জীবিকা। এখন সেটাও কেড়ে নিচ্ছে প্রভাবশালীরা। সরকার যদি দ্রুত পদক্ষেপ না নেয়, তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনের দিকে যাব।
তারা আরও বলেন, স্থানীয় প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে চর জাগলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটবে। দীর্ঘদিন ধরে স্থানীয় জেলেরা এসব খালে মাছ ধরে জীবিকা নির্বাহ করলেও বর্তমানে প্রভাবশালী মহলের দখলদারিত্বের কারণে তারা চরম সংকটে পড়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত মনির মেম্বারের কাছে জানতে চাইলে তিনি বলেন যে বা যারা আমার বিরুদ্ধে অভিযোগ করেছে এই সব অভিযোগ বিষয়ে আমি কিছুই জানি না। আমার বাড়ী হচ্ছে চরকিং। আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মানববন্ধন হচ্ছে সুখচর ইউনিয়নের রামচরন বাজার।

আমার সাথে এ ঘটনার কোন সম্পর্ক নাই। চরের মালিক বনবিভাগ। কেউ যদি বলতে পারে আমি কখনো চরকিং ইউনিয়নের কিল্লার বাজার থেকে উত্তর দিকে গিয়েছি। তাহলে আমি রাজনীতি ছেড়ে দিব।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩২:২৬   ১৮৮ বার পঠিত  | ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ