![]()
নেত্রকোনা: ঈদুল আজহার দ্বিতীয় দিন রোববার (৮ জুন) নেত্রকোনার কলমাকান্দায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো ঈদের এক প্রাণবন্ত পুনর্মিলনী।
আজ রোববার কলমাকান্দা অডিটোরিয়াম মাল্টিপারপাস হলরুমে এ আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
পুনর্মিলনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত জামায়াত নেতাকর্মীদের উপস্থিতিতে মিলনমেলাটি রূপ নেয় এক ব্যতিক্রমী আনন্দঘন সমাবেশে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলমাকান্দা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাসেম। সঞ্চালনায় ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আমানুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পরিচালক আব্দুল মতিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা জাকির হোসেন, প্রভাষক ওমর ফারুক, তানজিমুল উম্মাহ মাদ্রাসার প্রিন্সিপাল মাসুদুল আলম, ময়মনসিংহ মহানগর জামায়াতের ওয়ার্ড সভাপতি নূর মোহাম্মদ, কলমাকান্দা জামায়াতের সাবেক আমীর মাওলানা হাবিবুর রহমান, নায়েবে আমীর মাওলানা আব্দুল সামাদ, সেক্রেটারি মাহমুদুল হাসান ফারুক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা এবং ঢাকাস্থ জামায়াত নেতা গিয়াস উদ্দিন।
ছাত্রশিবির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, নেত্রকোনা জেলা ছাত্রশিবির সভাপতি মোজাম্মেল হক মিলন, কলমাকান্দা উপজেলা সভাপতি সোহানুর রহমান এবং দুর্গাপুর উপজেলা সভাপতি হেদায়েতুল্লাহ শেখ ছাবীল।
আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র্যালি কলমাকান্দা উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে, যা অংশগ্রহণকারীদের মধ্যে ঈদের আনন্দকে আরও গভীরভাবে ছড়িয়ে দেয়।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:০৯:৫৫ ১৮৯ বার পঠিত | ● ঈদ-পুনর্মিলনী ● কলমাকান্দা ● জামায়াত ● মিলনমেলা