ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দায় জামায়াতের ঈদ পুনর্মিলনীতে মিলনমেলা

কলমাকান্দায় জামায়াতের ঈদ পুনর্মিলনীতে মিলনমেলা


কলমাকান্দা,(নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৮ জুন ২০২৫


কলমাকান্দায় জামায়াতের ঈদ পুনর্মিলনীতে মিলনমেলা

নেত্রকোনা: ঈদুল আজহার দ্বিতীয় দিন রোববার (৮ জুন) নেত্রকোনার কলমাকান্দায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো ঈদের এক প্রাণবন্ত পুনর্মিলনী।

আজ রোববার কলমাকান্দা অডিটোরিয়াম মাল্টিপারপাস হলরুমে এ আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

পুনর্মিলনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত জামায়াত নেতাকর্মীদের উপস্থিতিতে মিলনমেলাটি রূপ নেয় এক ব্যতিক্রমী আনন্দঘন সমাবেশে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলমাকান্দা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাসেম। সঞ্চালনায় ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আমানুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পরিচালক আব্দুল মতিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা জাকির হোসেন, প্রভাষক ওমর ফারুক, তানজিমুল উম্মাহ মাদ্রাসার প্রিন্সিপাল মাসুদুল আলম, ময়মনসিংহ মহানগর জামায়াতের ওয়ার্ড সভাপতি নূর মোহাম্মদ, কলমাকান্দা জামায়াতের সাবেক আমীর মাওলানা হাবিবুর রহমান, নায়েবে আমীর মাওলানা আব্দুল সামাদ, সেক্রেটারি মাহমুদুল হাসান ফারুক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা এবং ঢাকাস্থ জামায়াত নেতা গিয়াস উদ্দিন।

ছাত্রশিবির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, নেত্রকোনা জেলা ছাত্রশিবির সভাপতি মোজাম্মেল হক মিলন, কলমাকান্দা উপজেলা সভাপতি সোহানুর রহমান এবং দুর্গাপুর উপজেলা সভাপতি হেদায়েতুল্লাহ শেখ ছাবীল।

আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র‌্যালি কলমাকান্দা উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে, যা অংশগ্রহণকারীদের মধ্যে ঈদের আনন্দকে আরও গভীরভাবে ছড়িয়ে দেয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৯:৫৫   ২৭৮ বার পঠিত  | ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● মুক্তাগাছায় ধানখেত থেকে উদ্ধার নিখোঁজ কিশোরীর মরদেহ
● ময়মনসিংহে গণপিটুনিতে নিহত মেহেদীর দাফন সিটি করপোরেশন কবরস্থানে
● ময়মনসিংহে গণপিটুনিতে নিহত মেহেদীর মরদেহ নিতে যাননি পরিবারের কেউ
● তারাকান্দায় তারা মিয়ার নেতৃত্বে ৭ নভেম্বর উপলক্ষে বিশাল র‌্যালী
● তারাকান্দায় প্রজেক্টরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন অনুষ্ঠান



আর্কাইভ