ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ১০ জুন ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে উপজেলা জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন

কালীগঞ্জে উপজেলা জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ জুন ২০২৫


কালীগঞ্জে উপজেলা জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন

গাজীপুর: কালীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। কালীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড দড়িসোম গ্রামের পুরানো সোনালী ব্যাংকের পশ্চিম পাশে নতুন অফিসের উদ্বোধন করা হয়।
সোমবার (৯ জুন) বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মো. খায়রুল হাসান।

উপজেলা জামায়াতের নায়েবে আমীর হাজী মো. আফতাব উদ্দিনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, গাজীপুর জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট সামসুল হক ভূইয়া, জেলা জামায়াতের অফিস সেক্রেটারি মোহাম্মদ আলী, আইন বিষয়ক সম্পাদক ও কর্ম পরিষদ সদস্য মো. মোখলেছুর রহমান, উপজেলা জামায়াতের মজলিসে শুরা সদস্য মাওলানা শফিউল্লাহ্, উপজেলা জামায়াতের নায়েবে আমীর বদিউজ্জামান, পুবাইল জামায়াতের আমীর আশরাফ আলী কাজল, পৌর আমীর মাওলানা আমিমুল এহসান প্রমুখ।

প্রধান অতিথি মো. খায়রুল হাসান বলেন, সতেরো বছর পর নিজস্ব উপজেলা কার্যালয় উদ্বোধন করতে পেরে আমরা মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া আদায় করছি। বাংলাদেশ জামায়াতে ইসলামী বিগত সময়ের তুলনায় বর্তমানে অনেক বেশি সুসংগঠিত ও শক্তিশালী।

এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মাওলানা শিহাব উদ্দিন, জামায়াতে ইসলামীর পৌর নায়েবে আমীর মাওলানা আনোয়ার হোসেন, সেক্রেটারি আনিসুর রহমান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. মোবারক হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২১:৪৭   ৭৯ বার পঠিত  |