ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় বিএনপি’র দুগ্রুপের সংঘর্ষে আহত ১০

হাতিয়ায় বিএনপি’র দুগ্রুপের সংঘর্ষে আহত ১০


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: মঙ্গলবার, ১০ জুন ২০২৫


হাতিয়ায় বিএনপি’র দুগ্রুপের সংঘর্ষে আহত ১০

নোয়াখালী: হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়নে বিএনপি’র দুগ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। আহত ৯ জনকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জরুরী ভাবে ঢাকায় পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১০ জুন) বিকেলে উপজেলার তমরদ্দি ইউনিয়নের বলীর পুলের পশ্চিম পাশে তমরদ্দি খাসের হাট রোডের বেঁকের বাজার রাস্তার মাথায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহত ১০ জন হল মোহাম্মদ এরশাদ, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ ইউসুফ,মো.জুয়েল, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ ছালেহ উদ্দিন, মোহাম্মদ রিটন, মোহাম্মদ রাফুৃল, মো. রাসেল,মো. মেহরাজ উদ্দিন,ও আলাউদ্দিন জাহের। গুরুতর আহত আলাউদ্দিন জাহেরকে ঢাকায় পাঠানো হয়েছে।
ঘটনার সূত্রে জানা যায়, তমরদ্দি লঞ্চ ঘাট নিয়ে দীর্ঘ দিন পর্যন্ত বি এন পির দুই গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। আজ তমরদ্দি ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ওয়ার্ড থেকে মিছিল নিয়ে যাওয়ার জন্য বলীর পুলের রাস্তার মাথায় ভীড় করছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তানভীর গ্রুপের কর্মীরা। সেখানে উপস্থিত ছিলেন সাবেক আওয়ামী বহিরাগত কিছু সন্ত্রাসী।

এ ব্যাপারে উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আলমগীর গ্রুপের সমর্থকদের সাথে বাকবিতন্ডার শুরু হলে এক পর্যায়ে উভয় পক্ষের কর্মীদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে তানভীর গ্রুপের ৪ জন আহত হলে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ দিকে সংঘর্ষে আলমগীর গ্রুপের ৬ জন আহত হয়েছে বলে জানানো হয়। তাদেরকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান আলমগীর।
এ বিষয়ে উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাঃ সম্পাদক আলমগীর কবির বলেন, অনুষ্ঠানে যাওয়ার জন্য রাস্তার মাথায় সবাই জড়ো হলে সেখানে ফকিরা চোরা, সাজ্জাদ বাবুল তারেক জাহেদ খালেক রিপন মজনু খোকন ও সুমনের নেতৃত্বে আমার কর্মীদের উপর হামলা করা হয়।
তমরদ্দি ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি তানভীর হায়দার বলেন, তমরদ্দি ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত ঈদপুনর্মিলনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত হবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। বিভিন্ন ওয়ার্ড থেকে কর্মী সমর্থকদের অনুষ্ঠানের আসার পথে বাঁধা সৃষ্টি করা হচ্ছে। এতে কর্মীরা প্রতিবাদ করলে তাদের উপর আক্রমন চালানো হয়। এতে আমার ৪ কর্মী আহত হয়।
এ বিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজমল হুদা বলেন, আমি অনুষ্ঠান স্থলে এবং পুলিশ টহলে আছে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রনে আছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১৬:১১   ২৩৬ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ