ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » ডক্টর ইউনুস সঙ্গে টিউলিপের স্বাক্ষাৎ হলে চব্বিশের গণঅভ্যুত্থানের সাথে প্রতারণা করা হবে:আবদুল হান্নান মাসউদ

ডক্টর ইউনুস সঙ্গে টিউলিপের স্বাক্ষাৎ হলে চব্বিশের গণঅভ্যুত্থানের সাথে প্রতারণা করা হবে:আবদুল হান্নান মাসউদ


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: মঙ্গলবার, ১০ জুন ২০২৫


ডক্টর ইউনুস সঙ্গে টিউলিপের স্বাক্ষাৎ হলে চব্বিশের গণঅভ্যুত্থানের সাথে প্রতারণা করা হবে:আবদুল হান্নান মাসউদ

নোয়াখালী: ছাত্র-জনতার খুনের সাথে জড়িত, এদেশের মানুষের অর্থপাচারের সাথে জড়িত টিউলিপ সিদ্দিকীর সাথে ড.মুহাম্মদ ইউনুসের স্বাক্ষাৎ হলে তা চব্বিশের গণঅভ্যুত্থানের সাথে প্রতারণা করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।
সোমবার (৯ জুন) বিকেলে হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের পর্যটন কেন্দ্র কমলার দিঘীর পাড়ে মেঘনা নদীর ভাঙ্গনের কবলে ভিটেমাটি হারা স্থানীয়দের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।
হান্নান মাসউদ বলেন, ১৯৭১ সালের পর সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া স্বাধীন হয়েছে। মালয়েশিয়া পেয়েছিল মাহাথির মোহাম্মদের মতো সৎ ও নিষ্ঠবান শাসক। আর আমরা পেয়েছি শেখ মুজিবের মত শাসক যার আমলে এদেশে দুর্ভিক্ষ হয়েছিল।
এদেশের উপর ভারতের আগ্রাসী মনোভাবের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশ স্বাধীন হওয়ার পর বিভিন্ন সময়ে অনেক শাসকের পরিবর্তন হয়েছে। তার মধ্যে কেবল মেজর জিয়া এদেরকে প্রকৃত পরিবর্তনের স্বপ্ন দেখেছেন। ভারতের আগ্রাসী মনোভাব আমাদের মেজর জিয়াকে বাঁচতে দেয়নি।শেখ হাসিনার পতন এদেশে শুধুমাত্র আওয়ামীলীগের পতন নয়, শেখ হাসিনার পতন মানে এদেশে ভারতীয় আধিপত্যের পতন।
২৪ এর গণঅভ্যুত্থানে দুই হাজার জন জীবন দিয়েছে শুধু নির্বাচনের জন্য নয় উল্লেখ করে হান্নান মাসউদ বলেন, আপনারা নির্বাচন-নির্বাচন করছেন।ডক্টর মুহাম্মদ ইউনুস নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন। এদেশে নির্বাচন হবে, তবে তার আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। এদেশের সকল ঘর থেকে অস্ত্র উদ্ধার হলে, প্রতিটি অস্ত্রধারী গ্রেফতার হলেই লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী হবে।
নিজ জন্মভূমি হাতিয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, অনেকে আমার কাছে জানতে চায় আমি জাতীয় পর্যায়ে রাজনীতি করেও কেন হাতিয়া নিয়ে ভাবছি। আমি তাদেরকে বলি, হাতিয়ার মানুষের দুঃখ, দুর্দশার ভাগাভাগি করতে হাতিয়া যাচ্ছি। দীর্ঘ সময় থেকে হাতিয়া সন্ত্রাসের আখড়ায় রূপ নিয়েছিলো। সেই সন্ত্রাসের আখড়া থেকে হাতিয়াকে বসবাসযোগ্য হাতিয়ার রূপ দেয়ার জন্য আমি হাতিয়া নিয়ে ভাবছি।
হাতিয়া কলেজের সাবেক প্রভাষক মফিজুর রহমানের সভাপতিত্বে এসময় হাতিয়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১৩:১৮   ১১০ বার পঠিত  |   







চট্রগ্রাম থেকে আরও...


হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা
কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
সুবর্ণচরে ব্র্যাক অফিস থেকে কর্মীর মরদেহ উদ্ধার
বাড়িতে কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুর আহত ৩
হাতিয়ায় ৭৬০ বস্তা সারসহ ৫ পাচারকারী আটক



আর্কাইভ