ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ১০ জুন ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে ঈদুল আযহা উপলক্ষে ফুটবল ম্যাচ

কাউখালীতে ঈদুল আযহা উপলক্ষে ফুটবল ম্যাচ


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ জুন ২০২৫


কাউখালীতে ঈদুল আযহা উপলক্ষে ফুটবল ম্যাচ

পিরোজপুর: পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে পিরোজপুরের কাউখালী উপজেলার ঐতিহ্যবাহী কেউন্দিয়া শিক্ষা মজলিস ক্লাবের আয়োজনে সোমবার ( ৯ জুন) বিকেলে কেউন্দ্রিয়া মাঠে প্রাক্তন খেলোয়াড়দের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উদ্বোধন করেন, কাউখালী উপজেলা বিএনপির আহবায়ক সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবির ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব এইচএম দ্বীন মোহাম্মদ।
খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিএনপি নেতা সমাজসেবক সাফিউল আজম ভিপি দুলাল, প্রাক্তন খেলোয়াড় সমাজসেবক আহসান হাবীব মিলন, উপজেলা জাসাসের সভাপতি মোঃ মনিরুজ্জামান, বিএনপি নেতা সায়েম তালুকদার, লিয়াকত তালুকদার, সিরাজুল ইসলাম উজ্জ্বল, প্রাক্তন খেলোয়াড় শহিদুল আলম ডাকুয়া প্রমুখ। উল্লেখ্য এই খেলা থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন কৃতি ফুটবলার নিজাম উদ্দিন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩০:২৮   ৯২ বার পঠিত  |