ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ

লালমোহনে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ জুন ২০২৫


লালমোহনে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ

ভোলা: লালমোহন উপজেলায় মরিচের গুঁড়া ছিটিয়ে মো. আওলাদ হোসেন নামে এক যুবককে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। সোমবার বিকেলে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মহেষখালী এলাকার মকরম আলী হাজি বাড়িতে এ ঘটনা ঘটে। আহত যুবক ওই বাড়ির আব্দুল খালেকের ছেলে।
যুবক আওলাদ হোসেন অভিযোগ করে বলেন, একমাস আগে স্থানীয় মো. হোসেন হাজী নামে এক ব্যক্তির কাছ থেকে বাড়িতে চলাচলের জন্য ২ শতাংশ জমি কিনি। সোমবার বিকেলে ওই জমি বিক্রেতা আমাদের জমি বুঝিয়ে দিতে নেন। তখন একই এলাকার মো. হাদিস মিয়া, মোসা. হাসিনা বেগম আমাদের বাধা দেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

পরে তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাদিসের স্ত্রী মালেকা বেগম আমাকে লক্ষ্য করে মরিচের গুঁড়া ছুঁড়ে মারেন। এরপর পেছন থেকে হঠাৎ করে হাসিনার মেয়ে রুবিনা আমাকে দা দিয়ে দুইটি কোপ দেন। এতে রক্তাক্ত জখম হলে স্বজনরা আমাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হামলার সময় হাদিস গংরা আমার দুইটি মোবাইল ফোনও নিয়ে যান।
অভিযোগের ব্যাপারে মো. হাদিস মিয়া জানান, আমাদের জমি তারা জোরপূর্বক দখল করতে গিয়েছে। আমরা তাদের ওপর হামলা চালাইনি। তারাই আমাদের ওপর হামলা চালাতে গিয়ে আঘাত পেয়েছেন। এ ছাড়া আমরা কোনো মোবাইল ফোন নেইনি।
এ বিষয়ে লালমোহন থানার ওসি (তদন্ত) মো. মাসুদ হাওলাদার বলেন, এ ঘটনায় আহত ব্যক্তিসহ তার স্বজনরা থানায় এসেছিল। তখন আহত ওই ব্যক্তিকে দ্রুত চিকিৎসার জন্য হসপিটালে পাঠিয়েছে। তারা লিখিত অভিযোগ দায়ের করলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২৬:৪০   ১৩৭ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ