![]()
ময়মনসিংহ: ফুলপুর উপজেলা ও পৌর বিএনপির পরিচিতি সভা দলটির উদ্যোগে বুধবার দুপুরে ফুলপুর মহিলা কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে বাংলাদেশের জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানকর্মসূচী শুরু হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন (বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক )।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোতাহার হোসেন তালুকদার (যুগ্ন আহবায়ক ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি ও আহবায়ক তারাকান্দা উপজেলা বিএনপি)।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আবু ওয়াহাব আকন্দ (বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক)।
প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ফুলপুর উপজেলা ও পৌর শাখার নবগঠিত আহবায়ক কমিটির সদস্যদের কে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
এছাড়াও পরিচিতি সভা শেষে জনাব তারেক রহমানের পক্ষ থেকে জুলাই আগস্ট আন্দোলনে শহীদ পরিবার এবং স্থানীয় অসহায় ও দুস্থদের মাঝে গরু ছাগল ও বস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি, বিশেষ অতিথি মোতাহার হোসেন তালুকদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথি এডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন বলেন , ছাত্র আন্দোলন সরকার পতনের আন্দোলন ছিল না । ছাত্র আন্দোলন ছিল বৈষম্য বিরোধী আন্দোলন । এই কোটা বিরোধী ছাত্র আন্দোলন কে দেশনায়ক তারেক রহমান কৌশলে সরকার পতনের আন্দোলনে রূপ দান করেছেন। যার ফলে স্বৈরাচারী হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
প্রধান বক্তা আবু ওয়াহাব আকন্দ বলেন, নোবেল বিজয়ী ডঃ মুহাম্মদ ইউনূস সাহেব কে বলতে চাই, দেশের মানুষ জনগণের ভোটে নির্বাচিত সরকার কে ক্ষমতায় দেখতে চায়। সুতরাং ডিসেম্বরেই নির্বাচন দিতে হবে।
এসময় বিশেষ অতিথি মোতাহার হোসেন তালুকদার বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা যুদ্ধ করেছি, সংগ্রাম করেছি, আন্দোলন করেছি আমাদের এই সংগ্রাম আন্দোলন কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। আন্দোলন সংগ্রাম ওই দিনই শেষ হবে, যেদিন বাংলাদেশের জনগণ ভোট দিয়ে একটি নির্বাচিত সরকার গঠন করবে।
তারেক রহমান বলেছেন আমরা ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করিনি আমরা আন্দোলন করেছি জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। আমাদের নেতা তারেক রহমান বলেছেন ৩০ শে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য। নির্বাচন না দিলে নির্বাচন কিভাবে আদায় করে নিতে হয় সেটা তারেক রহমানের সৈনিকেরা ভালোভাবেই জানে। আমরা নির্বাচন আদায় করে ঘরে ফিরে যাব ইনশাআল্লাহ।
এছাড়াও এই অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন, ফুলপুর পৌর বিএনপি’র আহবায়ক মোঃ আমিনুল হক, ফুলপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন খান, ফুলপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক তোজাম্মেল হক রুবেল সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফুলপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু এবং ফুলপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান মোস্তফা।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:৪৭:৩৯ ৭৩ বার পঠিত | ● কমিটি ● পরিচিতি ● ফুলপুর ● বিএনপি ● সভা