ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
শিরোনাম
![]()
ঢাকা: সম্প্রতি ঢাকার দোহার উপজেলায় সামাজিক ও রাজনৈতিক পরিবেশকে কলুষিত করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অস্থির করে তুলেছে এক শ্রেনীর ফেইক আইডি। বিভিন্ন নামে বেনামে ফেইক আইডি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দের পাশাপাশি সংবাদকর্মীদের বিরুদ্ধে উদ্দ্যেশ্য প্রনোদিতভাবে মানহানিকর পোষ্ট করে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন বেশ কয়েকটি চক্র। এসব আইডি থেকে নানা রকম অপপ্রচার ও অশ্লীলতা চালানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন সবাই।
সুত্রে জানা যায়, একশ্রেনীর সংঘবদ্ধ সমাজের কিছু বিপদগামী তরুন অপরাধীরা সমাজের পরিচিত মানুষের চরিত্র হরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব পোষ্ট দিচ্ছে। সম্প্রতি গনহারে এসব ফেইক আইডির আর্বিভাব হয়েছে। এসব ফেইক আইডির জন্য অতীষ্ঠ হয়ে উঠেছেন দোহারের সুশীল সমাজ। ফলে সুশীল সমাজ ও দোহার প্রেসক্লাবের সাংবাদিক মহলে ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।
অনুসন্ধানে আরও জানা যায়, উপজেলার কিছু বিপদগামী তরুনরা তাদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে, দলীয় রাজনৈতিক নীতি নৈতিকতা নিয়ে বিরোধ থাকায় এবং নানা মতানৈক্যের প্রেক্ষিতে মনোমালিন্যের সৃষ্টি হলেই ওই চক্রগুলি নামে বেনামে ফেইক আইডি দিয়ে ফেসবুকে নানা ভাবে ভিত্তিহীন তথ্য দিয়ে জুলাই আগষ্টের বিল্পবকে বির্তকিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা বিএনপি, যুবদল, ছাত্রদল অনেক ত্যাগী নেতা-কর্মীদেরকে দূর্নীতিবাজ,চাদাঁবাজ আখ্যা দিয়ে এবং ফ্যসিষ্ট আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, বঙ্গবন্ধু পরিষদের দোসর বানিয়ে বিভিন্ন পোষ্ট করে প্রশাসনের দৃষ্টি আর্কষন করতে চেষ্ঠা চালিয়ে যাচ্ছেন।
অনেক সাংবাদিকের বিরুদ্ধে এসব ফেইক আইডি দিয়ে পোষ্ট করা হচ্ছে। কোন বিষয়ে বিপদগামী এই দলের মতের বিরুদ্ধে কোন রাজনৈতিক ব্যক্তি-নেতা কিংবা সাংবাদিক সংবাদ প্রকাশ করলেই তাদেও বিরুদ্ধে এসব ফেইক আইডি দিয়ে চরিত্রহরণসহ ও নানারকম অপপ্রচার করা হচ্ছে। পাশাপাশি এসব ফেইক আইডি থেকে প্রশাসনের বিরুদ্ধে অনেক হুমকি ও প্রভাকান্ড ছড়িয়ে দিয়ে পোষ্ট করা হচ্ছে।
যারা ওই সব পোষ্ট করছেন তাদের রাজনৈতিক বা সামাজিক পরিচয় গোপন রেখে ভিন্ন ভিন্ন নামে ফেইক আইডি খুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট ভাইরাল করে মানহানি করে যাচ্ছে। এর মধ্যে যে সব ফেইক আইডি প্রচার করছে তাদের কয়েকটি হলো-দোহারের সংবাদ প্রতিদিন, দোহারের রাজনীতি, দোহরের সংবাদ, দোহারের তাজা খবর, দোহারের হালচাল, দোহারের মেয়েসহ আরও অন্তত ৩টির বেশী নামে ফেইক আইডি চালু রয়েছে। যারা এই সব আইডি চালাচ্ছেন তাদের নাম পরিচয় ধারনা করলেও সঠিক প্রমানের অভাবে নিশ্চিত করে বলা যাচ্ছে না। এই চক্রটি তাদের নিজেদের চরিতার্থ হাসিলের উদ্দেশ্যেই সমাজের নামিদামি লোকদের হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এমন ঘৃণ্যতম কাজ চালিয়ে যাচ্ছে।
কিছুদিন আগে এসব ফেইক আইডি থেকে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের, সাধারন-সম্পাদক মাসুদ পারভেজ,সাংগঠনিক সম্পাদক আছির উদ্দিন বাচ্চু খান, পৌরসভা বিএনপি’র সভাপতি এ এম কুদ্দুস, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিমসহ গুরুত্বপূর্ন ব্যক্তিদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করেন।
এ বিষয়ে দোহার প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান টিপু বলেন, সম্প্রতি উপজেলার আইনশৃঙ্খলা মিটিংয়ে এসব ফেক আইডি সনাক্তের দাবী জানিয়ে উপজেলা বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মেছের বলেন এ বিষয়ে বেশ কয়েকজনকে সন্দেহ করা হয়েছে। বিষয়টি নজর দিতে দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.রেজাউল করিমকে তাগিদ দেওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি জরুল ইসলাম মেছের বলেন, আমি এসব আইডি দেখি না, আমি ফেসবুক কম বুঝি। তবে এসব ফেইক আইডির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন জরুরি।
বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম খলিল সবুজ বলেন, ফেসবুকে ভালো মানুষের সম্মানহানি করা হচ্ছে। এসব ফেইক আইডি হাচামিছায় ভরা। প্রশাসন ও সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। প্রশাসনের দায়িত্ব বিষয়টি ক্ষতিয়ে দেখতে।
এ বিষয়ে দোহার থানার পরিদর্শক(তদন্ত) মো. নুরুনবী বলেন, বিষয়টি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির প্রধান ইউএনও তানিয়া তাবাসসুম জানিয়েছেন নজর রাখতে। তবে কেউ লিখিত কোন অভিযোগ জানান নি আমাদের কাছে। যদি সুনির্দিষ্ট কোন ফেইক আইডি সম্পর্কে অভিযোগ দেন, আমরা অপরাধ ক্রাইম বিভাগ থেকে সেই আইডির বিরুদ্ধে তাৎক্ষনিক ব্যবস্থা নিবো।
দোহার থানা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম জানিয়েছেন, মোবাইল ফোনে এবং সরকারি অফিসে এসে কিছু সুবিধাবাদী লোকজন ডালাওভাবে সমাজে দায়িত্ববান সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, ভালো মানুষের নামে অভিযোগ জানান। পরে খোজঁ নিয়ে দেখি অভিযোগ ভিত্তিহীন।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:০৭:১২ ১৮৮ বার পঠিত | ● আইডি ● দোহার ● ফেইক