ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ভূঞাপুরে আ.লীগ নেত্রী আপত্তিকর অবস্থায় আটক

ভূঞাপুরে আ.লীগ নেত্রী আপত্তিকর অবস্থায় আটক


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫


ভূঞাপুরে আ.লীগ নেত্রী আপত্তিকর অবস্থায় আটক

টাঙ্গাইল: ভূঞাপুরে মহিলা আওয়ামী লীগের নেত্রীর সঙ্গে প্রেমিক বাবলুকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করেছেন স্থানীয়রা।বুধবার (১১ জুন) দিবাগত রাতে উপজেলার সিরাজকান্দি গ্রামে রেহানার নিজ বাসায় এ ঘটনা ঘটে।

ওই নেত্রী উপজেলার নিকরাইল ইউনিয়নের মহিলা আওয়ামী লীগের সভাপতি। অপর দিকে প্রেমিক মো. বাবলু মিয়া সার পলশিয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে এবং তিনি ‘ডেকোরেটর বাবলু’ নামে পরিচিত।

এলাকাবাসীরা জানায়, দীর্ঘ দিন ধরে মহিলা নেত্রী ও মো. বাবলুর মধ্যে পরকীয়া সম্পর্ক চলছিল।  রাতে তারা উপজেলার পলশিয়া গ্রামের তার বাড়িতে আপত্তিকর অবস্থায় মিলিত হন। পরে গ্রামবাসী ওই বাড়িটি ঘিরে ফেলে এবং হাতেনাতে তাদের দু’জনকেই আটক করে। এ সময় ঘটনাস্থলে উত্তেজনা সৃষ্টি হয় এবং উৎসুক জনতা ভিড় জমায়। বাবলু মিয়া ৪ ছেলে ও ১ মেয়ে সন্তানের জনক এবং ওই নেত্রী ৩ সন্তানের জননী।

নেত্রীর ছেলে  জানায়, বাবলু মিয়ার সাথে তাদের পারিবারিক এবং ধার দেনা সম্পর্ক রয়েছে।

ভূঞাপুর থানার এসআই (মামলার তদন্ত কর্মকতা) কামরুল ইসলাম বলেন, তাদের মধ্যে অনেক আগে দেখেই অবৈধ সম্পর্ক ছিল, স্হানীয়রা ওৎ পেতে ছিল, যখন বাড়ির ছাদে তারা অবৈধ সম্পর্কে লিপ্ত হয় তখন তারা হাতেনাতে ধরে মারধর করে। গ্রাম পুলিশ সংবাদ দিলে আমরা তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসি। তাদেরকে টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১৪:৫২   ৩১৮ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক
● দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ
● আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার



আর্কাইভ