ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ১৩ জুন ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » ভূঞাপুরে যৌথ বাহিনীর অভিযানে অর্থ দন্ড

ভূঞাপুরে যৌথ বাহিনীর অভিযানে অর্থ দন্ড


ভূঞাপুর ( টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ জুন ২০২৫


ভূঞাপুরে যৌথ বাহিনীর অভিযানে অর্থ দন্ড

টাঙ্গাইল: ভূঞাপুর উপজেলা সদরে শুক্রবার (১২ জুন) বিকেলে যৌথ বাহিনীর অভিযানে অর্থ দন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনা বাহিনীর অভিযানে ১৫ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম।

অতিরিক্ত বাস ভাড়া নেয়ার জন্যে রনিকে ৫ হাজার, পারভেজকে ৫ হাজার ও
সিএনজি বুকিং মাষ্টার আরিফকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম বলেন, এই অভিযান অব্যাহত থাকবে।

আফ/আর

বাংলাদেশ সময়: ২০:২০:৫০   ৯০ বার পঠিত  |