ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ভিয়েনায় ডিস্ট্রিক্ট কাউন্সিলর হিসেবে বাংলাদেশী নয়নের শপথ গ্রহণ

ভিয়েনায় ডিস্ট্রিক্ট কাউন্সিলর হিসেবে বাংলাদেশী নয়নের শপথ গ্রহণ


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ জুন ২০২৫


 ভিয়েনায় ডিস্ট্রিক্ট কাউন্সিলর হিসেবে বাংলাদেশী নয়নের শপথ গ্রহণ
ভোলা: অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার ২৩ নাম্বার ডিস্ট্রিক্ট এর রাজ্য কাউন্সিলর হিসেবে শপথ গ্রহণ করেছেন বাংলাদেশী বংশোদ্ভূত ভোলার লালমোহনের মাহমুদুর রহমান নয়ন।

বৃহস্পতিবার (১২ জুন) বিকেল ৫টায় ভিয়েনা রাজ্য পার্লামেন্টে তাঁকে শপথ বাক্য পাঠ করান
ডিপুটি মেয়র Kathrin Gaál।

মাহমুদুর রহমান নয়ন অস্ট্রিয়ান পিপলস পার্টির (ÖVP) প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ভিয়েনার ২৩ নাম্বার ডিস্ট্রিক্ট (Liesing) থেকে বিপুল পরিমান ভোট পেয়ে নির্বাচিত হন। মাত্র ৩০ বছর বয়সে দ্বিতীয়বারের মতো ডিস্ট্রিক্ট কাউন্সিলর নির্বাচিত হলেন তিনি।

এর আগে ২০২০ সালে ভিয়েনার ডিসট্রিক্ট কাউন্সিলর নির্বাচনে অংশগ্রহণ করে ২৩নং ডিসট্রিক্টের ডিসট্রিক্ট কাউন্সিলর নির্বাচিত হন বাংলাদেশী এই তরুণ।

এবার সমগ্র ভিয়েনায় অস্ট্রিয়ান সোস্যালিস্ট পার্টি জয়লাভ করলেও ২৩ নাম্বার ডিস্ট্রিক্ট থেকে অস্ট্রিয়ান পিপলস পার্টির ৭ জন রাজ্য প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে মাহমুদুর রহমান নয়ন অন্যতম।

বাংলাদেশী বংশোদ্ভূত এই তরুণ রাজনীতিবিদের পৈতৃক বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলায়। তাঁর বাবা মাহবুবুর রহমান প্রায় চার দশকের অধিক অস্ট্রিয়া প্রবাসী এবং জনপ্রিয় অনলাইন পত্রিকা ইউরো বাংলা টাইমস’র এডিটর ইন চীফ ও ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশন এর প্রধান উপদেষ্টা।

এদিকে ভিয়েনায় বসবাসরত ২৩নং ডিসট্রিক্টের বাংলাদেশী অস্ট্রিয়ান নাগরিকবৃন্দ ভোট দিয়ে তাঁকে জয়যুক্ত করায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন মাহমুদুর রহমান নয়ন।

আফ/আর

বাংলাদেশ সময়: ২০:২৮:৪০   ২৪৭ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ