ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা

আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা


স্টাফ রিপোর্টার,( আগৈলঝাড়া )
প্রকাশ: সোমবার, ১৮ মে ২০২৬


আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
বরিশাল: আগৈলঝাড়ায় অবৈধ ভাবে জ্বালানী তেল বিক্রি করায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। রোববার সন্ধ্যায় অভিযান পরিচালনা করেন ভ্র্যাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বনিক।
আদালত সূত্রে জানা গেছে, ঝালকাঠী জেলার জ্বালানী তেল ব্যবসায়ী জুয়েল হাওলাদার তেলবাহী গাড়ী নিয়ে আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের মঠবাজারে রোববার বিকেলে অবৈধভাবে তেল বিক্রি করতে আসেন। পুলিশ এ সংবাদ জানতে পেরে আগৈলঝাড়া থানার এসআই সেলিম মিয়া ঘটনাস্থলে গিয়ে তেলের গাড়ী জব্দসহ ঝালকাঠী জেলার সদর উপজেলার ইফাতনগর গ্রামের ইয়াসিন হাওলাদারের ছেলে মো.জুয়েল হাওলাদারকে রোববার বিকেলে আটক করে।

ওই ব্যাবসায়ীর ঝালকাঠী থেকে তেল নিয়ে ৭০ কি.মি দূরে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বাগধা বাজারে অবৈধ ভাবে বিক্রির সময় সন্ধ্যায় তাকে তেলের গাড়ীসহ আটক করে উপজেলা চত্ত্বরে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক জুয়েল হাওলাদারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সহকারী অশোক মিস্ত্রী ও থানার এসআই সেলিম মিয়াসহ প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৩৪:২২   ৯২ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ