ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: সোমবার, ১৮ মে ২০২৬


পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুর: সদর উপজেলার শারিকতলা-ডুমুরিতলা ইউনিয়নের শারিকতলা বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৭ জন ব্যবসায়ীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে নগদ অনুদানের চেক ও হাইজিন পার্সেল বিতরণ করা হয়েছে।

সোমবার (১৮ মে) সকালে শারিকতলা বাজার প্রাঙ্গণে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডে বাজারের ১৭টি দোকান ঘর সম্পূর্ণভাবে পুড়ে গেলে ব্যবসায়ীরা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হন। ক্ষতিগ্রস্তদের সহায়তায় পিরোজপুর জেলা পরিষদের পক্ষ থেকে এ অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক ও হাইজিন পার্সেল বিতরণ করেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরিকতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হেমায়েত উদ্দিন বেপারী এবং সাধারণ সম্পাদক মো. মোর্শেদ কামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শারিকতলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাহানাজ পারভীন।

জেলা পরিষদের প্রশাসক বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঘুরে দাঁড়াতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন। ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৩৭:১৬   ১৩৭ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ