ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে দুস্থ সুবিধাভোগীদের মাঝে বকনা বাছুর, মুরগী ও ভিজিএফের চাল বিতরন

দোহারে দুস্থ সুবিধাভোগীদের মাঝে বকনা বাছুর, মুরগী ও ভিজিএফের চাল বিতরন


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: সোমবার, ১৮ মে ২০২৬


 দোহারে দুস্থ সুবিধাভোগীদের মাঝে বকনা বাছুর, মুরগী ও ভিজিএফের চাল বিতরন
ঢাকা:দোহারে দুস্থ সুবিধাভোগীদের স্বাবলম্বী করতে বকনা বাছুর ও মুরগি বিতরণ করেছে উপজেলা প্রশাসন। এছাড়াও পৌরসভায় ১৮শত পরিবারের মাঝে ভিজিএফের চাঊল বিতরন করা হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ২০জনকে বকনা বাছুর ও একশত পরিবারের মাঝে ২০টি করে দ্রুত বর্ধনশীল ও অধিক ডিম দেওয়া জাতের মুরগী বিতরন করা হয়।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো.মাঈদুল ইসলামের সভাপতিত্বে দরিদ্র ও দুঃস্থদের অর্থনৈতিক স্বাবলম্বী করতে বড় পদক্ষেপ নিয়েছে উপজেলা প্রশাসন।
উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মো.শামীম হোসেনের সঞ্চালনায় বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন, ঢাকা-১,(দোহার ও নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।
এ সময়ে প্রধান অতিথির বক্তব্যে আবু আশফাক বলেন, দরিদ্র ও দুঃস্থদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বন ও আত্মমর্যাদা বৃদ্ধি করতে সরকার নানাবিধ সামাজিক নিরাপত্তা ও কর্মসংস্থানমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এসকল কর্মসূচিতে দরিদ্রগোষ্টিকে নগদ সহায়তায় সীমাবদ্ধ না রেখে, স্থায়ী আয়ের উৎস সৃষ্টির মাধ্যমে দেশ থেকে দারিদ্র বিমোচন করা।প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের পাশাপাশি দেশের মায়েদের স্বাবলম্বী করতে পারলে তাদের পরিবার স্বাবলম্বী হবে। দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত একসাথে কাজ করলে দেশ মর্যাদা নিয়ে এগিয়ে যাবে।
এরআগে দোহার পৌরসভায় ১৮শত পরিবারের মাঝে ভিজিএফের চাঊল বিতরনের উদ্বোধন করেন ঢাকা-১,(দোহার ও নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।
ঈদকে সামনে রেখে সরকারের পক্ষ থেকে এমন সহায়তায় সবাই খুশী এমটাই জানিয়েছেন সুবিধাভোগীরা।
এ সময়ে উপস্থিতি ছিলেন, দোহার উপজেলা সহকারী কমিশনার(ভুমি) তাসফিক সিবগাত উল্লাহ,দোহার থানা অফিসার্স ইনচার্জ আবু বক্কর সিদ্দিক,পৌরসভার নির্বাহী প্রকৌশলী এম এ মামুনুর রশীদ, দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডা.রাকিবুল ইসলাম, দোহার উপজেলা কৃষি কর্মকর্তা নিয়াজ মোহাম্মদ মিঠুন, ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামীমা রাহিম শিলা,দোহার উপজেলা বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মেছের, পৌরসভা বিএনপি’র সভাপতি এস এম কুদ্দুস, উপজেলা বিএনপি’র সাধারন-সম্পাদক মাসুদ পারভেজ, ঢাকা জেলা মহিলা দলের যুগ্ন-সম্পাদক সম্পা আকতার, কৃষক দলের সভাপতি মো.রুবেল কাজী ও সাধারন-সম্পাদক মো.রফিক কবিরাজ প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৪০:২৮   ৮৮ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি!
টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান
নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন
দোহারে দুস্থ সুবিধাভোগীদের মাঝে বকনা বাছুর, মুরগী ও ভিজিএফের চাল বিতরন
আলফাডাঙ্গায় উলামা-মাশায়েখ ও তাওহীদি জনতার বিক্ষোভ মিছিল



আর্কাইভ