ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

লালমোহনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ জুন ২০২৫


লালমোহনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

ভোলা: লালমোহন উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মো. জাবেদ হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার বেলা ১১ টায় উপজেলার চরভূতা ইউনিয়নের মাদরাসা বাজার এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত জাবেদ হোসেন ওই এলাকার মো. জামাল উদ্দিনের ছেলে।
জানা গেছে, দ্রুত গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন যুবক জাবেদ। এ সময় তিনি মাদরাসা বাজার এলাকা সংলগ্ন মোল্লা বাড়ির দরজায় পৌঁছে মোটরসাইকেলের ব্রেক দিলে উল্টে পড়ে মাথায় প্রচন্ড আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানের কর্তব্যরত চিকিৎসক যুবক জাবেদ হোসেনের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা ওই যুবকের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আফ/আর

বাংলাদেশ সময়: ২০:৩২:৩৪   ৪১৪ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ