ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ

কাউখালীতে মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ মে ২০২৬


কাউখালীতে মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ

পিরোজপুর: কাউখালীতে মৎস্য চাষ প্রযুক্তির সেবা সম্প্রসারণে চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (১৮ মে) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে ২০২৫-২৬ অর্থবছরের “ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তির সেবা সম্প্রসারণ প্রকল্প”-এর আওতায় এ উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য অফিসার মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুম মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন, সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রুস্তম আলী খান, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার।
অনুষ্ঠানে উপজেলার ৬ জন মৎস্য চাষির মাঝে প্রদর্শনী সাইনবোর্ড, এরেটর মেশিন, মাছের খাদ্য ও বিভিন্ন প্রজাতির সবজি চারা বিতরণ করা হয়। সংশ্লিষ্টরা জানান, আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং সমন্বিত মৎস্য ও সবজি চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
উপজেলা মৎস্য অফিসার মোঃ হাফিজুর বলেন “মৎস্য চাষকে আরও লাভজনক ও প্রযুক্তিনির্ভর করতে সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। এই উপকরণগুলো চাষিদের উৎপাদন বৃদ্ধি ও খরচ কমাতে সহায়তা করবে। বিশেষ করে এরেটর ব্যবহারের মাধ্যমে মাছের পুকুরে অক্সিজেনের মাত্রা ঠিক রাখা সম্ভব হবে, যা মাছের সুস্থ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
“আমরা চাই উপজেলার মৎস্য চাষিরা আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করে স্বাবলম্বী হোক এবং দেশের মৎস্য উৎপাদনে আরও বেশি অবদান রাখুক।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, “সরকার গ্রামীণ পর্যায়ে মৎস্য উৎপাদন বৃদ্ধি ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। মাঠ পর্যায়ে এ ধরনের সহায়তা চাষিদের উৎসাহিত করবে এবং নতুন প্রযুক্তি ব্যবহারে আগ্রহী।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০৪:১১   ১১৫ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ