ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » বিনা খরচে দেশে ফিরল সৌদি প্রবাসীর মরদেহ

বিনা খরচে দেশে ফিরল সৌদি প্রবাসীর মরদেহ


রায়হান উদ্দিন সুমন, হবিগঞ্জ ( সিলেট )
প্রকাশ: সোমবার, ১৮ মে ২০২৬


 বিনা খরচে দেশে ফিরল সৌদি প্রবাসীর মরদেহ

সিলেট:বানিয়াচং উপজেলার এক প্রবাসীর মরদেহ অবশেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছে—তাও সম্পূর্ণ বিনা খরচে। সংশ্লিষ্ট পরিবারের দাবি, প্র্রতিমন্ত্রী ভিপি নূরুল হক নুর এবং সংসদ সদস্য ডা. সাখাওয়াত জীবনের আন্তরিক হস্তক্ষেপের ফলেই এই মানবিক উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হয়েছে।
জানা যায়, উপজেলা সদরের ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের অন্তর্র্গত কামালখানী মহল্øার আব্দুজ জাহের মিয়ার পুত্র সাইদুুর মিয়া (৪৮) জীবিকার তাগিয়ে চলতি বছরের জানুয়ারি মাসে সৌদি আরবের রাজধানী রিয়াদে গমন করেন। সেখানে কিছুদিন কাজ করার পর জন্ডিসে আক্রান্ত হয়ে পরেন সাইদুর মিয়া।
একপর্যায়ে আর্থিক সমস্যা থাকার কারনে ঠিক মতো চিকিৎসা না করাতে পেরে গুরুতর অসুস্থ্য হয়ে গত এপ্রিল মাসের ৯ তারিখ সৌদি আরবে কর্মরত ওই প্রবাসী মৃৃত্যুবরণ করেন। তার মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবারে নেমে আসে শোকের ছায়া। কিন্তু মরদেহ দেশে আনতে প্রয়োজনীয় খরচ বহন করা পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়ে। এ অবস্থায় পরিবারের সদস্যরা স্থানীয় জনপ্রতিনিধিদের শরণাপন্ন হন।

পরবর্তীতে বিষয়টি প্রতিমন্ত্রী ভিপি নুর ও স্থানীয় সংসদ সদস্য ডা. জীবনের নজরে এলে তারা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। তাদের সরাসরি হস্তক্ষেপে প্রবাসীর মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করা হয় এবং পুরো প্র্রক্রিয়াটি সম্পন্ন হয় সম্পূর্ণ বিনা খরচে।
এদিকে, মরদেহ দেশে পৌঁছালে এলাকাবাসীর মাঝে শোকের আবহ বিরাজ করে। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। পরিবারের সদস্যরা এ মানবিক সহযোগিতার জন্য প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ শুধু একটি পরিবারকে স্বস্তি দেয়নি, বরং সমাজে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। নিহতের এক স্বজন বলেন, “আমাদের পক্ষে মরদেহ আনা সম্ভব ছিল না। তারা পাশে না দাঁড়ালে আমরা হয়তো প্রিয় মানুষটিকে শেষবারের মতো দেখতে পেতাম না।”
প্রবাসীদের প্রতি রাষ্ট্র ও জনপ্রতিনিধিদের এ ধরনের সহানুভূতিশীল ভূমিকা ভবিষ্যতে আরও অনেক অসহায় পরিবারের জন্য আশার আলো হয়ে উঠবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০৮:০৬   ১০৮ বার পঠিত  |         







শিরোনাম থেকে আরও...


রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি
হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা



আর্কাইভ