ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আলফাডাঙ্গায় উলামা-মাশায়েখ ও তাওহীদি জনতার বিক্ষোভ মিছিল

আলফাডাঙ্গায় উলামা-মাশায়েখ ও তাওহীদি জনতার বিক্ষোভ মিছিল


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ মে ২০২৬


 আলফাডাঙ্গায় উলামা-মাশায়েখ ও তাওহীদি জনতার বিক্ষোভ মিছিল

ফরিদপুর: পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী বিজেপি কর্তৃক মুসলমানদের উপর বর্বরোচিত হামলা, সরকার দলীয় এমপি নিলুফা চৌধুরীর যাকাতের কটাক্ষ ও আমেরিকা হতে হারাম মাংস আমদানির প্রতিবাদে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুরেরর আলফাডাঙ্গা উপজেলার উলামা-মাশায়েখ ও তাওহীদি জনতার আয়োজনে সোমবার সকাল ১০ টায় আলফাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ওলামা পরিষদের সভাপতি মুফতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও ওলামা পরিষদের প্রধান উপদেষ্টা তামিম আহম্মেদ মিলনের পরিচালনায় এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী আলফাডাঙ্গা উপজেলার সেক্রেটারি এস এম হাফিজুর রহমান, ইসলামী আন্দোলন আলফাডাঙ্গা উপজেলা শাখার সভাপতি শরিফুল ইসলাম জুয়েল,বাংলাদেশ খেলাফত যুব মজলিস আলফাডাঙ্গা শাখার সাবেক সভাপতি মাওলানা ইলিয়াস হোসেন, খেলাফত মজলিস আলফাডাঙ্গা শাখার সেক্রেটারি মাওলানা মাহ্দী হাসান, বাংলাদেশ খেলাফত যুব মজলিস আলফাডাঙ্গা শাখার সেক্রেটারি মাওলানা আবু মুসা, ইসলামি আন্দোলন উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা হাদী জসিম ও উপজেলা শিবিরের সভাপতি মো. জাবেরসহ অনেক ধর্মপ্রাণ মুসলামরা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:১৯:১৬   ১৩১ বার পঠিত  | ●   ●







ঢাকা থেকে আরও...


● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক
● দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ
● আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার



আর্কাইভ