ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ১৫ জুন ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » জেলের জাল তুলতেই উঠে এলো ২৩ কেজির সামুদ্রিক কোরাল

জেলের জাল তুলতেই উঠে এলো ২৩ কেজির সামুদ্রিক কোরাল


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: রবিবার, ১৫ জুন ২০২৫


জেলের জাল তুলতেই উঠে এলো ২৩ কেজির সামুদ্রিক কোরাল

পটুয়াখালী: কলাপাড়া উপজেলার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ২৩ কেজি ওজনের বিশাল একটি সামুদ্রিক কোরাল মাছ। মাছটি নিলামের মাধ্যমে ২৪ হাজার ১ শত ৫০ টাকায় মোস্তাফিজ নামের এক ব্যবসায়ী কিনে নেয়।

রোববার (১৫ জুন) সকালে কুয়াকাটা মাছ বাজারের মনি ফিস মৎস্য আড়তে মাছটি বিক্রি করার জন্য নিয়ে আসেন জেলে মামুন জমাদ্দার।

জেলে ও স্থানীয়রা জানান, কলাপাড়া উপজেলার মহিপুর সদর ইউনিয়নের নিজামপুর গ্রামের জেলে মামুন জমাদ্দার গত ১২ জুন রাতে সমুদ্রে জাল ফেলেন ১৪ জুন রাতে জাল তুলতেই এই বিশাল আকৃতির সামুদ্রিক কোরাল মাছটি জালে উঠে আসে।

পরে মাছটি বিক্রির জন্য কুয়াকাটা মাছ বাজারের নিয়ে আসলে নিলাম ডাকের মাধ্যমে ১ হাজার ১ শত ৫০ টাকা কেজি দরে ২৪ হাজার ১৫০ টাকায় মাছটি কিনে নেয় মাছ ব্যবসায়ী মোঃ মোস্তাফিজ।

জেলে মামুন জমাদ্দার বলেন, এত বড় মাছ পাবো সেটা ভাবতে পারিনি। নিষেধাজ্ঞায় ২ মাস মাছ ধরতে পারিনি।এই অবরোধের পর মাছটি পেয়ে ভালো দামে বিক্রি করতে পেরে অর্থনৈতিকভাবে লাভবান হয়েছি। আশা করছি সামনে আবারো এরকম বড় মাছের দেখা মিলবে।

মাছটির ক্রেতা কুয়াকাটা মাছ বাজারের ব্যবসায়ী মোঃ মোস্তাফিজ বলেন, আমাদের এলাকায় বড় বড় হোটেল গুলিতে সামুদ্রিক বড় কোরাল মাছের চাহিদা রয়েছে। আশা করছি মাছটি এলাকাতেই ভালো টাকায় বিক্রি করতে পারবো।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এটি নিষেধাজ্ঞার ফসল, শুধু কোরাল নয়, ইলিশসহ সামুদ্রিক অন্যান্য সব ধরনের মাছ জেলেদের জালে ধরা পড়বে বলে আমি আশাবাদী। ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেরা সমুদ্রে মাছ শিকার করতে নেমেছে। খুব স্বাভাবিকভাবেই জেলেদের জালে বড় মাছ ধরা পড়বে। জেলেরা সঠিকভাবে নিষেধাজ্ঞা পালন করেছে বিধায় সামনের দিনগুলোতে তাদের জালে ভালো সংখ্যক মাছ ধরা পড়বে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০১:১২   ১৮৯ বার পঠিত  |