ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দায় কোটি টাকার হাঁসপায়া তক্ষক উদ্ধার, গ্রেফতার ৯

কলমাকান্দায় কোটি টাকার হাঁসপায়া তক্ষক উদ্ধার, গ্রেফতার ৯


কলমাকান্দা,(নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৫ জুন ২০২৫


 

কলমাকান্দায় কোটি টাকার হাঁসপায়া তক্ষক উদ্ধার, গ্রেফতার ৯

নেত্রকোনা: কলমাকান্দায় পাচারের সময় কোটি টাকার হাঁসপায়া তক্ষকসহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পাচারের কাজে ব্যবহৃত একটি হাইয়েস মাইক্রোবাসও জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার ভোরে কলমাকান্দা ইউনিয়নের চিনাহালা মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চলাকালে এসআই (নিঃ) মো. আবু হানিফার নেতৃত্বে একটি সন্দেহভাজন হাইয়েস মাইক্রোবাস আটক করা হয়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের ঝুড়ির ভিতরে কালো-খয়েরি রঙের হাঁসপায়া তক্ষক (Gekko Gecko) উদ্ধার করা হয়।

গাড়িতে থাকা ৯ জন তক্ষক বহনের বিষয়ে কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় তাদেরকে আটক করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচারচক্রের সদস্য হতে পারে।

গ্রেফতারকৃতরা হলেন—
মোঃ শফিকুল ইসলাম (৫০), তানভীর হাসান (২৫), মোঃ শাকিল মিয়া (২৭), এসএম শিবলুর রহমান (৪৪), নুরুল ইসলাম (৪৩), আছমত আলী (৪৫), আব্দুল আজিজ (৬০), আব্দুল জলিল (৬৩) ও ফয়সাল (২৭)। এদের মধ্যে অধিকাংশের স্থায়ী ঠিকানা নরসিংদী জেলার বিভিন্ন এলাকায় হলেও একজনের বাড়ি বরিশাল ও অপর একজনের মানিকগঞ্জ জেলায়।

এ ছাড়া স্থানীয়ভাবে কলমাকান্দা উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের আলম, খালেক ও সুমনের সহযোগিতায় চক্রটি বন্যপ্রাণী শিকারে জড়িত ছিল বলে পুলিশের ধারণা।

এ ঘটনায় কলমাকান্দা থানায় বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ এর ৬(১)/৩৪(খ) ধারায় মামলা (মামলা নং-০৯,তারিখ-১৫/০৬/২০২৫) দায়ের করা হয়েছে। পরে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে কলমাকান্দা থানার দায়িত্বে থাকা ওসি (তদন্ত) মোহাম্মদ লুৎফর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাচারের সময় কোটি টাকার হাঁসপায়া তক্ষকসহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। পাচারচক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে।

পুলিশ আরও জানায়, আন্তর্জাতিক বাজারে হাঁসপায়া তক্ষকের দাম কয়েক কোটি টাকা পর্যন্ত ওঠে। এ কারণেই অনেক চোরাচালান চক্র এই বিপন্ন বন্যপ্রাণীটিকে পাচারের চেষ্টা করে থাকে।
এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৪:৫৬   ২১৭ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ