![]()
পিরোজপুর: কাউখালী থানা পুলিশের আয়োজনে শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি এই প্রতিপাদকে সামনে রেখে ১৫ জুন রবিবার বেলা সাড়ে এগারোটায় উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের পাঙ্গাসিয়া বাজার প্রাঙ্গণে মাদক, চাঁদাবাজ, সন্ত্রাস, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পিরোজপুরের নেছারাবাদ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সাবিহা মেহবুবা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন,স্থানীয় বিএনপি নেতা গিয়াস উদ্দিন তালুকদার, সাংবাদিক এনামুল হক, ইউপি সদস্য মেহেদী হাসান রুবেল, কবির হোসেন, মজিবুর রহমান, নাসরিন নাহার প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, এসআই দীপক বালা।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পুলিশ সার্বক্ষণিক জনগণের সেবা করে যাচ্ছে। জনগণের নিরাপত্তা দায়িত্ব পুলিশের উপর। অপরাধীকে ছাড় দেওয়ার কোন সুযোগ নেই। আপনারা পুলিশকে বন্ধু হিসেবে দেখবেন তাহলে সকল সমস্যার সমাধান হয়ে যাবে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান বলেন, কোন অপরাধীরা কাউখালীতে থাকতে পারবেনা। সে যেই হোক না কেন তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। আপনাদের কোন অভিযোগ থাকলে সরাসরি আমার কাছে আসবেন। জনগণের জানমালের নিরাপদ দায়িত্ব আমরা আপনাদের পাশে আছি।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:২০:১৫ ৮৭ বার পঠিত | ● ওসি ● কাউখালী থানা