ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » অটোমেটিক ডাস্টবিন বানাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মৃত্যু

অটোমেটিক ডাস্টবিন বানাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মৃত্যু


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: রবিবার, ১৫ জুন ২০২৫


অটোমেটিক ডাস্টবিন বানাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মৃত্যু

ভোলা: নিজের রুমে বসে বৈদ্যুতিক মর্টার ও ফ্যান দিয়ে অটোমেটিক ডাস্টবিন বানানোর চেস্টা করেছিলো নবম শ্রেণির শিক্ষার্থী মোস্তাকিম মাহি। আর এতেই বিদ্যুতায়িত হয়ে জীবন গেলো তার। বাবা-মা বাজার থেকে বাসায় ফিরে দেখেন ছেলে ওয়ালের সাথে পড়ে আছে। তাকে দ্রুত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

শনিবার রাতে লালমোহন পৌরশহরের কলেজ গেট এলাকায় বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মোস্তফা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মোস্তাকিম মাহি লালমোহন মধ্য বাজারের চালের আড়ৎদার মোঃ মনির হোসেনের ছেলে। মা পশ্চিম বাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। মাহি লালমোহর সরকারি টেকনিক্যাল স্কুলের নবম শ্রেণির ছাত্র।
মাহির খালু মনির হাওলাদার জানান, মাহি পলিটেকনিক্যালে পড়ার কারণে নিজে নিজে শিক্ষামূলক কিছু বানানের চেস্টা করতো। তার রুমে বসে সে মর্টার দিয়ে অটোমেটিক ডাস্টবিন বানানের চেস্টায় ছিলো। এসময় অসতর্কতাবসত বিদ্যুতায়িত হয়ে ওয়ালে ছিটকে পড়ে। ঘটনার সময় তার বাবা-মা বাজারে ছিল। বাজার থেকে ফিরেই তারা ছেলেকে পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে আসেন।কিন্তু তার আগেই মাহির মৃত্যু হয়।
লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৈয়বুর রহমান জানান, শনিবার রাত সাড়ে ৮টায় জরুরী বিভাগে আনা হয় মাহিকে। ইলেকট্রিক শকে তার মৃত্যু হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২৫:৪৫   ১৮৫ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ