ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ১৬ জুন ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে মনোয়নয়ন ফরম ক্রয় করেছেন আবুল বাশার

আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে মনোয়নয়ন ফরম ক্রয় করেছেন আবুল বাশার


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ জুন ২০২৫


ফরিদপুর: আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৫ এ সভাপতি পদে মনোয়নয়ন ফরম ক্রয় করেন আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির সাবেক সভাপতি প্রয়াত মোঃ নজির শেখের এক মাত্র পুত্র আবুল বাশার শেখ।

সোমবার সকালে নিবাচন পরিচালনা কমিটির কাছ থেকে বাজারের বিভিন্ন ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে সভাপতির ফরম ক্রয় করেন।

আবুল বাশার সকল শ্রেণীর মানুষের কাছে দোয়া ও আশির্বাদ প্রত্যাশা করেছেন। পাশাপাশি তাকে নির্বাচিত করে তার পিতার মত বাজারের ব্যবসায়িদের সেবা করার সুযোগ কামনা করছেন।
আবুল বাশার সকল ব্যবসায়ীদের উদ্দেশ্য বলেন, আমার পিতা প্রায়ত নজির মিয়া বাজারের দীর্ঘদিনের সভাপতি ছিলেন। তিনি ব্যবসায়ীদের সুখ দুঃখে পাশে দাঁড়াতেন। আমি তার একমাত্র সন্তান হিসেবে বাবার কাছ থেকে সেবা কি ভাবে করতে হয় সেটা শিখেছি। বাবার অনেক স্বপ্ন ছিল বাজারের ব্যবসায়ীদের নিয়ে। তিনি এখন প্রায়ত তার অসমাপ্ত কাজগুলো আমি আপনাদের সামর্থন নিয়ে বাস্তবায়ন করতে চাই। এ জন্য তিনি সকল শ্রেণীর মানুষের কাছে দোয়া চেয়েছেন, সেই সাথে সম্মানিত ভোটারদের ভোট প্রার্থনা করেছেন।

আফ/আর

বাংলাদেশ সময়: ২০:১৯:৩৪   ৩৫৫ বার পঠিত  |