ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ইসলামী আন্দোলনের মনোনয়ন প্রত্যাশী মুফতি মিছবাহ্’র সাথে গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা

ইসলামী আন্দোলনের মনোনয়ন প্রত্যাশী মুফতি মিছবাহ্’র সাথে গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা


কলাপাড়া (পটুয়াখালী ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ জুন ২০২৫


ইসলামী আন্দোলনের মনোনয়ন প্রত্যাশী মুফতি মিছবাহ্’র সাথে গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা

পটুয়াখালী: জাতীয় সংসদের ১১৪, পটুয়াখালী-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে মনোনয়ন পেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চান বিশিষ্ট ইসলামী বক্তা মুফতি মো. হাবিবুর রহমান মিছবাহ্। দলের মনোনয়ন বঞ্চিত হলেও দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই নির্বাচনে কাজ করতে চান তিনি। সোমবার দুপুরে কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান মিলনায়তনে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে এক মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ইসলামী শাসনতন্ত্র আন্দোলন’র মহিপুর থানা শাখার সিনিয়র সদস্য মো. হাবিবুর রহমান মিছবাহ্ আরও বলেন, “পীর সাহেব চরমোনাই’র ডাকে আগামী ২৮ জুন ঢাকার রাজপথে সমাবেশের ডাক দেয়া হয়েছে। এ সমাবেশ থেকে রাষ্ট্রযন্ত্রের সংস্কার, সুষ্ঠু নির্বাচন, ফ্যাসিবাদের বিচার সহ আগামীর বাংলাদেশ বিনির্মাণের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা আসবে।”

এর আগে প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা সহ কর্মসংস্থান, এগ্রো কৃষি ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য ক্রেস্ট ও উত্তরীয় পরিয়ে দেন ক্লাবের আহ্বায়ক মো. হুমায়ুন কবির ও সদস্য সচিব এসএম মোশারফ হোসেন মিন্টু।
পরে হাবিবুর রহমান মিছবাহ্ স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় করেন। এ সময় কলাপাড়ায় কর্মরত প্রিন্ট, অনলাইন নিউজ পোর্টাল ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২১:০৬   ৩০৫ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ