![]()
পাবনা: চাটমোহরে পারিবারিক কলহের জেরে অভিমানে গ্যাস ট্যাবলেট (কীটনাশক) খেয়ে মিলা বেগম (৫৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। তিনি উপজেলার মূলগ্রাম ইউনিয়নের কৈনুরা গ্রামের মুক্তার হোসেনের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকাল দশটার দিকে পারিবারিক কলহের জেরে কীটনাশক (গ্যাস ট্যাবলেট) পান করে অসুস্থ হয়ে যায় মিলা বেগম। পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক।
এন/ আর
বাংলাদেশ সময়: ২৩:২২:১৫ ১৭৫ বার পঠিত | ● আত্মহত্যা ● গৃহবধূ ● চাটমোহর