ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » সাংবাদিককে জেলে পাঠানোর হুমকি দেয়া সেই ইউএনও’র বিরুদ্ধে তদন্ত

সাংবাদিককে জেলে পাঠানোর হুমকি দেয়া সেই ইউএনও’র বিরুদ্ধে তদন্ত


স্টাফ রিপোর্টার,( বাউফল )
প্রকাশ: সোমবার, ১৬ জুন ২০২৫


সাংবাদিককে জেলে পাঠানোর হুমকি দেয়া সেই ইউএনও’র বিরুদ্ধে তদন্ত


পটুয়াখালী:
বাউফলের ইউএনও আমিনুল ইসলামের বিরুদ্ধে কালেরকণ্ঠের সাংবাদিক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শহিদুল হক সোহেলকে জেলে ডুকানের হুমকির ঘটনায় এ তদন্ত অনুষ্ঠিত হয়। সোমবার পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিন উদ্দীন এ তদন্ত করেন।

কালেরকণ্ঠের সাংবাদিকসহ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল জলিল তালুকদার, সহসভাপতি ফারুক হোসেন,সদস্য দেলোয়ার হোসেনসহ কয়েক সাংবাদিক এ ঘটনার লিখিত সাক্ষি দেন।

উল্লেখ যে, গত ১৯ মে বাউফল আদর্শ বালিকা বিদ্যালয়ে দুর্নীতি প্রতিরোধ কমিটির একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে ইউএনও আমিনুল ইসলাম সাংবাদিক সোহেলকে জেলে ডুকানোর এ হুমকি দেন।এতে সাংবাদিক ও সুশিল সমাজ ক্ষুব্ধ হন এবং তাকে অপসরনের দাবীতে বিভিন্ন সংগঠন মানব বন্ধণ ও বিক্ষোভ করেন।

কালেরকণ্ঠের সাংবাদিক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শহিদুল হক সোহেল বলেন,” আমি তদন্ত কর্মকর্তার কাছে লিখিত বক্তব্য দাখিল করেছি। তিনি সঠিক তদন্ত প্রতিবেদন দিবেন বলে আশা করি ।”

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিন উদ্দীন বলেন,”একটি জাতীয় দৈনিকে “আমি প্রজাতন্ত্রের এমন কর্মচারী মালিককে শাস্তি দিতে পারি।” এসংক্রান্ত একটি খবরের প্রেক্ষিতে কর্তৃপক্ষের নির্দেশে তদন্তে এসেছি।”
তবে অতিরিক্ত জেলাপ্রশাসকের পত্রে সাংবাদিক সোহেল ও ইউএনও আমিনুল ইসলাম কে আদর্শ বালিকা বিদ্যালয় উপস্থিত থাকার জন্য বলা হলেও বাউফল ইউএনও সেই সময় উপস্থিত ছিলেন না।
এবিষয়ে প্রশ্নের জবাবে অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) বলেন,” তিনি সরকারী কাজে ব্যস্ত তাই আসতে পারেননি। আমি তার কার্যালয়ে যাবো।
উল্লখ যে, অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) চিঠিতে উল্লেখ করা হয়েছে কোন পক্ষ উপস্থিত না হলে একতরফা ভাবে কার্যক্রম গ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:২৮:৪৪   ২১১ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ