![]()
পটুয়াখালী: বাউফলের ইউএনও আমিনুল ইসলামের বিরুদ্ধে কালেরকণ্ঠের সাংবাদিক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শহিদুল হক সোহেলকে জেলে ডুকানের হুমকির ঘটনায় এ তদন্ত অনুষ্ঠিত হয়। সোমবার পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিন উদ্দীন এ তদন্ত করেন।
কালেরকণ্ঠের সাংবাদিকসহ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল জলিল তালুকদার, সহসভাপতি ফারুক হোসেন,সদস্য দেলোয়ার হোসেনসহ কয়েক সাংবাদিক এ ঘটনার লিখিত সাক্ষি দেন।
উল্লেখ যে, গত ১৯ মে বাউফল আদর্শ বালিকা বিদ্যালয়ে দুর্নীতি প্রতিরোধ কমিটির একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে ইউএনও আমিনুল ইসলাম সাংবাদিক সোহেলকে জেলে ডুকানোর এ হুমকি দেন।এতে সাংবাদিক ও সুশিল সমাজ ক্ষুব্ধ হন এবং তাকে অপসরনের দাবীতে বিভিন্ন সংগঠন মানব বন্ধণ ও বিক্ষোভ করেন।
কালেরকণ্ঠের সাংবাদিক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শহিদুল হক সোহেল বলেন,” আমি তদন্ত কর্মকর্তার কাছে লিখিত বক্তব্য দাখিল করেছি। তিনি সঠিক তদন্ত প্রতিবেদন দিবেন বলে আশা করি ।”
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিন উদ্দীন বলেন,”একটি জাতীয় দৈনিকে “আমি প্রজাতন্ত্রের এমন কর্মচারী মালিককে শাস্তি দিতে পারি।” এসংক্রান্ত একটি খবরের প্রেক্ষিতে কর্তৃপক্ষের নির্দেশে তদন্তে এসেছি।”
তবে অতিরিক্ত জেলাপ্রশাসকের পত্রে সাংবাদিক সোহেল ও ইউএনও আমিনুল ইসলাম কে আদর্শ বালিকা বিদ্যালয় উপস্থিত থাকার জন্য বলা হলেও বাউফল ইউএনও সেই সময় উপস্থিত ছিলেন না।
এবিষয়ে প্রশ্নের জবাবে অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) বলেন,” তিনি সরকারী কাজে ব্যস্ত তাই আসতে পারেননি। আমি তার কার্যালয়ে যাবো।
উল্লখ যে, অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) চিঠিতে উল্লেখ করা হয়েছে কোন পক্ষ উপস্থিত না হলে একতরফা ভাবে কার্যক্রম গ্রহণ করা হবে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২৩:২৮:৪৪ ১৩০ বার পঠিত | ● তদন্ত ● বাউফল ● সাংবাদিক ● হুমকি