![]()
বরিশাল: জেলার উজিরপুর উপজেলা সদরের পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের ভিআইপি রোডে একটি বসত বাড়ি থেকে আলেয়া বেগম (৬০) নামক এক বিধাব নারীর অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে উজিরপুর মডেল থানার পুলিশ। ধারনাকারা হচ্ছে ২ দিন আগে ওই বিধাব নারীকে গলায় গামছা ও ওরনা পেছিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে দূর্বৃত্তরা । প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে হত্যাকান্ডের আগে তাকে ধর্ষন করা হয়েছে । রহৎস্যজনক এ হত্যাকান্ড নিয়ে এলাকা জুড়ে আতংক বিরাজ করছে। ১৯ জুন বৃহস্পতিবার সকালে লাশটি উদ্ধার করে ময়না তদন্ত’র জন্য বরিশাল সেবাচিম হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। নিহত আলেয়া বেগম ওই এলাকার মৃত নুরে আলম তালুকদারের স্ত্রী সে ৩ সন্তানের জননী ।
পুলিশ জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন বাড়ি পাশ দিয়ে হাটা চলা করার সময় দূগন্ধ পেয়ে বাসার জালনা দিয়ে দেখতে পায় বাসার মধ্যে উলঙ্গ অবস্থায় আলেয়া বেগমের মরাদেহ বাসার ফ্লেরে পরে আছে এ সময় তারা পুলিশে খবর দিলে উজিরপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছেন নিহত ওই নারী একাই বাসায় থাকতেন তার পুত্র মাহতাব ঢাকায় থাকেন ২ মেয়ে বিবাহিত শ্বশুর বাড়িতে থাকার কারনে তিনি বাসায় একা ছিলেন।
নিহত আলোয়া বেগমের প্রতিবেশী ভিআইপি রোড়ের বাসিন্দা রব গোমস্তার স্ত্রী আফসানা বেগম জানিয়েছেন, তিনি বৃহস্পতিবার সকালে আলেয়া বেগমকে খুজতে গিয়ে দেখতে পান নিহত আলেয়ার ঘরের দরজা খোলা ঘরের মধ্যে ফ্লোরে উলঙ্গ অবস্থায় তার মরাদেহ পরে আছে এ সময় তিনি ডাকচিৎকার দিয়ে লোকজন জড়ো করেন পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করেছেন। উজিরপুর ও বানারীপাড়া সার্কেল এএসপি একরামুল আহাদ ঘটনা স্থল পরিদর্শন করেছেন। উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম বলেন, বিধাবা নারীকে হত্যাকান্ডর ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। রহৎস্যজনক হত্যাকান্ডের ক্লু উৎঘটনে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছেন দ্রুতই আপরাধীদের আইনের আওতায় আনা হবে।
আফ/আর
বাংলাদেশ সময়: ১৯:২৫:০৫ ২৪৫ বার পঠিত | ● উজিরপুর ● ধর্ষন ● বরিশাল