ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » পাঁচ মিনিটের আকস্মিক ঘূর্ণিঝড়ে বসতঘর বিধ্বস্ত

পাঁচ মিনিটের আকস্মিক ঘূর্ণিঝড়ে বসতঘর বিধ্বস্ত


সাইফুল ইসলাম,সালথা ( ফরিদপুর )
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫


পাঁচ মিনিটের আকস্মিক ঘূর্ণিঝড়ে বসতঘর বিধ্বস্ত

ফরিদপুর: সালথায় টানা বৃষ্টির মধ্যে হঠাৎ মাত্র পাঁচ মিনিটের আকস্মিক ঝড়ে কৃষক ও দিনমুজুরদের ৭টি বসতঘর বিধ্বস্ত হয়েছে। ভেঙে গেছে অসংখ্য গাছপালা। বুধবার (১৮ জুন) রাত ৯টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের দক্ষিণ আটঘর গ্রামে ভয়াবহ ঝড়ে এই ক্ষয়ক্ষতি হয়।

স্থানীয় বাসিন্দা আজিম সরদার জানান, টানা বৃষ্টির মধ্যে বুধবার রাত ৯টার দিকে হঠাৎ দক্ষিণ আটঘর গ্রামে ভয়াবহ ঝড়ে আঘাত হানে। প্রচন্ড বেগে মাত্র পাঁচ মিনিটের ঝড়ের আঘাতে দক্ষিণ আটঘর গ্রামের সিরাজ মোল্যা, সালাম শেখ, নুরু শেখ, কামরুল গাজী, সোহাগ গাজী, মিজান শেখ ও বক্কার খানের ৭টি বসতঘর বিধ্বস্ত হয়েছে। কারো বসতঘরের টিনের চাল উড়ে গেছে আবার কারো ঘর মাটির সাথে মিশে গেছে।

তিনি আরো জানান, ক্ষতিগ্রস্তরা সবাই কৃষক ও দিনমুজুর। বসতঘর ছাড়া গ্রামের অসংখ্য গাছপালা ভেঙে ও উঠে গেছে। এতে ওইসব কৃষক ও দিনমুজুরদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তরা কেউ কেউ খোলা আকাশের নীচেও বসবাস করছেন।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, খবর পেয়ে ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় পুলিশ পাঠানো হয়েছিল। আমি নিজেও যাবো খোঁজখবর নিতে।

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বালী বলেন, আমরা আগে ঘটনাস্থল পরিদর্শন করতে যাবো। তারপর ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তা করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২৪:৩৬   ২৯৯ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ