ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামী গ্রেফতার

কাঁঠালিয়ায় শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামী গ্রেফতার


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫


কাঁঠালিয়ায় শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামী গ্রেফতার


ঝালকাঠি: কাঁঠালিয়ায় শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামী মো.সাবু হাওলাদার (৪০) কে গ্রেফতার করে কোর্টে চালান করেছে পুলিশ।   বুধবার ( ১৮ জুন) রাতে উপজেলার ১নং চেঁচরী রামপুর ইউনিয়নের  দক্ষিন চেঁচরী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।  গ্রেফতারকৃত সাবু হাওলাদার ওই গ্রামের মৃত্যু হারুন হাওলাদারের ছেলে।  আজ বৃহস্পতিবার (১৯ জুন) তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গত বুধবার (১৮ জুন) ওই শিশুর মা সুরমা বেগম বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

মামলার বিবরণে জানাগেছে, উপজেলার দক্ষিন চেঁচরী গ্রামের কৃষক শহীদুল ইসলাম ধান রোপন করার জন্য মাঠে এবং তার স্ত্রী সুরমা বেগম গত বুধবার (১৮ জুন) এনজিওর কিস্তি দিতে স্থানীয় জোরাপোল বাজারে যায়। এ সুযোগে ফাঁকা ঘরে একা পেয়ে শহীদুল ইসলামের মেয়ে ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী (১২) কে জোর পুর্বক ধর্ষণের চেষ্টা করে, একই বাড়ীর বখাটে সাবু হাওলাদার। এসময় ওই শিশুর ডাকচিৎকারে বাড়ীর লোকজন ছুটে এলে বখাটে সাবু পালিয়ে যায়। পরে থানায় মামলা হলে পুলিশ তাকে গ্রেফতার করে। থানার ওসি মংচেনলা জানান, গ্রেফতারকৃত আসামীকে কোর্টে চালান করা হয়েছে।

আফ/আর

বাংলাদেশ সময়: ১৯:২১:২৯   ৪৪২ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ