ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আগৈলঝাড়ায় মহানবীকে নিয়ে কটুক্তিকারী তমাল বৈদ্য গ্রেফতার

আগৈলঝাড়ায় মহানবীকে নিয়ে কটুক্তিকারী তমাল বৈদ্য গ্রেফতার


আগৈলঝাড়া ( বরিশাল ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫


আগৈলঝাড়ায় মহানবীকে নিয়ে কটুক্তিকারী তমাল বৈদ্য গ্রেফতার

বরিশাল: আগৈলঝাড়ায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা, এলাকাবাসীর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। এঘটনায় ইউপি সদস্য মো.আনোয়ার হোসেন বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করলে পুলিশ কটুক্তিকারী তমাল বৈদ্যকে বুধবার রাতে গ্রেফতার করেছে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামের তাপস বৈদ্যের ছেলে তমাল বৈদ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)কে নিয়ে কটুক্তি করেন। এঘটনা নিয়ে এলাকায় স্থানীয়রা একাধিকবার শালীস-বৈঠকে বসলেও যুবকদের বাধার কারনে শালীস-মিমাংসা করতে পারেনি। মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)কে নিয়ে কটুক্তির ঘটনা এলাকায় ছড়িয়ে পরলে বুধবার রাতে স্থানীয় জনতা কটুক্তিকারী তমাল বৈদ্যকে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাংতা বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। সমাবেশে বক্তব্য রাখেন, আগৈলঝাড়া উপজেলা সদরের কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা ফজলুল হকসহ স্থানীয়রা। এঘটনায় স্থানীয় ইউপি সদস্য মোঃ আনোয়ার হোসেন সরদার বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেন। পরে আগৈলঝাড়া থানার ওসি মো.অলিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত কটুক্তিকারী তমাল বৈদ্যকে বুধবার রাতে গ্রেফতার করেন।

গতকাল বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃত তমাল বৈদ্যকে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে। এব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি মো.অলিউল ইসলাম সাংবাদিকদের বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তিকারী তমাল বৈদ্যকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন মামলা দায়ের করলে তাকে গ্রেফতার করে গতকাল বৃহস্পতিবার বরিশাল জেল হাজতে প্রেরন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:১৮:৪৭   ৫৫১ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ