ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » মঠবাড়িয়ায় দিনব্যাপী ফল মেলা

মঠবাড়িয়ায় দিনব্যাপী ফল মেলা


মঠবাড়িয়া,( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫


মঠবাড়িয়ায় দিনব্যাপী ফল মেলা

পিরোজপুর: মঠবাড়িয়ায় ফলদ আবাদে কৃষকদের উৎসাহিত করতে উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উদ্যোগে দিনব্যাপী ফল মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পিিতবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল কাইয়ূম কৃষি ভবন মিলনায়তনে দিনব্যাপী এ ফল মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
মেলায় স্থানীয় কৃষকদের উৎপাদিত দেশী ও বিদেশী জাতের ৫০ রকমের ফল প্রদর্শন করা হয়।
মঠবাড়িয়া উপজেলা কৃষিকর্মকর্তা কামরুন নেছা সুমীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জেরিন রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দ্বীনেশ চন্দ্র মজুমদার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনির আকন সাংবাদিক নিজামুল কবীর মিরাজ প্রমূখ। শেষে স্থানীয় সফল কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪২:৩৭   ১৫৫ বার পঠিত  |