ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে খাদ্য ব্যবসায়ী ও কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

কালীগঞ্জে খাদ্য ব্যবসায়ী ও কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫


কালীগঞ্জে খাদ্য ব্যবসায়ী ও কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

গাজীপুর: কালীগঞ্জে খাবার হোটেল, রেস্টুরেন্ট, বেকারি, মিষ্টি দোকান ও ফাস্ট ফুট ব্যবসায়ী ও কর্মীদের নিয়ে নিরাপদ খাদ্য প্রস্তুত, পরিবেশন, সংরক্ষণ ও সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে খাদ্য মন্ত্রণালয়ের বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মির সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিচালক (যুগ্ম সচিব) ড. লায়লা আখতার।

এই সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপপরিচালক মো. মুনতাসির হাসান, গাজীপুর নিরাপদ খাদ্য অফিসার ফারজানা ইয়াসমিন সোনিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশীদ, উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. মাহমুদুল হাসান, উপজেলা সেনেটারী ইন্সপেক্টর দেব প্রসাদ মিত্র প্রমুখ।

যুগ্মসচিব ড. লায়লা আখতার বলেন, ব্যবসা প্রতিষ্ঠান পরিস্কার পরিচ্ছন্ন রেখে খাবার পরিবেশন করতে হবে। ক্রেতাদের মাঝে নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করতে হবে। আপনাদের স্বাস্থ্য সম্মত খাবার অন্যের স্বাস্থ্য সুরক্ষা করবে। লাভের লোভে পড়ে ক্রেতাদের কাছে অনিরাপদ খাবার বিক্রি করা থেকে বিরত থাকতে হবে। উৎপাদনে অননুমোদিত ও মেয়াদোর্ত্তীন খাদ্য উপকরণ ব্যবহার করা যাবে না। খাদ্য কর্মীদের হাতে গ্লাভস, মাথায় হেডক্যাপ  ও পরিস্কার পোষাক ব্যবহার করতে হবে। খাবার নষ্ট হলে তা ফেলে দিতে হবে এবং পাত্রটি ভালোভাবে ধুয়ে ফেলতে হবে।

এই সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আফরোজা বেগম, উপজেলা মৎস্য অফিসার সুলতানা রাজিয়া, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. ইসমাইল হোসেন ভূইয়া প্রমুখ।

আফ/আর

বাংলাদেশ সময়: ১৯:৩৮:৫৫   ২০৩ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


দোহারে খোলা বাজারে সার বিক্রির দায়ে ভোক্তা আইনে জরিমানা
আড়াইহাজারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আড়াইহাজারে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার
আড়াইহাজার থানা থেকে লুট হওয়া নাইন এমএম পিস্তলসহ গোলাবারুদ উদ্ধার
ভুঞাপুরে একটি সেতুর অভাবে ৪ গ্রামের মানুষের ভোগান্তি



আর্কাইভ