ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে মনোয়নয়ন দাখিল করেছেন আবুল বাশার

আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে মনোয়নয়ন দাখিল করেছেন আবুল বাশার


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫


আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে মনোয়নয়ন দাখিল করেছেন আবুল বাশার

ফরিদপুর: আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৫ এ সভাপতি পদে মনোয়নয়ন দাখিল করেছেন আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির সাবেক সভাপতি প্রয়াত মোঃ নজির শেখের একমাত্র পুত্র আবুল বাশার শেখ।

বৃহস্পতিবার দুপুরে বাজার বণিক সমিতির অস্থায়ী কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির নিকট এ মনোনয়নপত্র দাখিল করেন তিনি। এসময় তার সঙ্গে বাজারের বিপুলসংখ্যক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

আবুল বাশার শেখ আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির সাবেক সভাপতি প্রয়াত নজির শেখের ছেলে। তিনি বাজারের মেসার্স বাশার সু স্টোরের সত্বাধিকারী। আবুল বাশার শেখ একাধারে একজন শিক্ষক ও গণমাধ্যম কর্মী।

আবুল বাশার সকল শ্রেণীর মানুষের কাছে দোয়া ও আশির্বাদ প্রত্যাশা করেছেন। পাশাপাশি তাকে নির্বাচিত করে তার পিতার মত বাজারের ব্যবসায়িদের সেবা করার সুযোগ কামনা করছেন।
আবুল বাশার সকল ব্যবসায়ীদের উদ্দেশ্য বলেন, আমার পিতা প্রায়ত নজির মিয়া বাজারের দীর্ঘদিনের সভাপতি ছিলেন। তিনি ব্যবসায়ীদের সুখ দুঃখে পাশে দাঁড়াতেন। আমি তার একমাত্র সন্তান হিসেবে বাবার কাছ থেকে সেবা কি ভাবে করতে হয় সেটা শিখেছি। বাবার অনেক স্বপ্ন ছিল বাজারের ব্যবসায়ীদের নিয়ে। তিনি এখন প্রায়ত তার অসমাপ্ত কাজগুলো আমি আপনাদের সামর্থন নিয়ে বাস্তবায়ন করতে চাই। এ জন্য তিনি সকল শ্রেণীর মানুষের কাছে দোয়া চেয়েছেন, সেই সাথে সম্মানিত ভোটারদের ভোট প্রার্থনা করেছেন।

আফ/আর

বাংলাদেশ সময়: ১৯:৩৫:৫৪   ৩৬৩ বার পঠিত  | ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ