![]()
বরিশাল: পটুয়াখালীতে জেলা কৃষক লীগের সাবেক সভাপতি বর্তমান ও জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. তসলিম সিকদারকে গ্রেপ্তার করেছে ডিবি। দুপুর ১২টায় শহীদ আলাউদ্দিন শিশু পার্ক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে ডিবি’র ওসি মো. জসিম উদ্দিন জানিয়েছে।
সদর থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ জানান, রাজনৈতিক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হবে। তসলিম সিকদারের স্বজনরা জানান, ৫ই আগস্টের পর থেকে তিনি পটুয়াখালীতেই ছিলেন। দীর্ঘ ১০ মাস পর তাকে কোন মামলায় গ্রেপ্তার করেছে তা আমরা জানি না।
আর/ এন
বাংলাদেশ সময়: ১৭:৫৫:৫৯ ১৮৫ বার পঠিত | ● আওয়ামী লীগ ● নেতা গ্রেপ্তার ● পটুয়াখালী সদর