ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » শামা ওবায়েদের নির্দেশে সালথায় ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাঁশে যুবদল

শামা ওবায়েদের নির্দেশে সালথায় ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাঁশে যুবদল


সাইফুল ইসলাম,সালথা ( ফরিদপুর )
প্রকাশ: শুক্রবার, ২০ জুন ২০২৫


শামা ওবায়েদের নির্দেশে সালথায় ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাঁশে যুবদল

ফরিদপুর: সালথায় টানা বৃষ্টির মধ্যে হঠাৎ মাত্র পাঁচ মিনিটের আকস্মিক ঝড়ে কৃষক ও দিনমুজুরদের ৭টি বসতঘর বিধ্বস্ত হয়েছে। ভেঙে গেছে অসংখ্য গাছপালা। বুধবার (১৮ জুন) রাত ৯টার দিকে সালথা উপজেলার আটঘর ইউনিয়নের দক্ষিণ আটঘর গ্রামে ভয়াবহ ঝড়ে এই ক্ষয়ক্ষতি হয়। খবর পেয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের নির্দেশে সালথা উপজেলা যুবদল নেতা হাসান আশরাফের নেতৃত্বে ত্রাণ সামগ্রী নিয়ে ছুটে যান নেতা-কর্মীরা।

আজ বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে উপজেলার আটঘর ইউনিয়নের দক্ষিণ আটঘর গ্রামে ক্ষতিগ্রস্ত ৭ টি পরিবারের বাড়িতে গিয়ে এই ত্রাণ সহায়তা প্রদান করা হয়। এ সময় প্রত্যেক পরিবারকে চাল-ডাল, আলু, তেল ও নগদ অর্থ দেওয়া হয়।

ত্রাণ সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা যুবদল নেতা হাসান আশরাফ, মো. এনায়েত হোসেন, মো. মিরান হুসাইন, খোকন মাতুব্বর, আনিসুর রহমান, ইয়াসিন মোল্যা, শিমুল মিয়া, তরিকুল ইসলাম লায়েক, কোবির দর্জি, আখের আলী, মজিবুর রহমান, ছাত্রদল নেতা হাসিব প্রমুখ।

ত্রাণ বিতরণকালে সালথা উপজেলা যুবদল নেতা হাসান আশরাফ বলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের নির্দেশে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক ও দিনমুজুরদের মাঝে ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে। এরপর শামা ওবায়েদ নিজেও এসে ক্ষতিগ্রস্তদের পাঁশে দাড়াবেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন।

উল্লেখ্য, টানা বৃষ্টির মধ্যে বুধবার রাত ৯টার দিকে হঠাৎ দক্ষিণ আটঘর গ্রামে ভয়াবহ ঝড়ে আঘাত হানে। প্রচন্ড বেগে মাত্র পাঁচ মিনিটের ঝড়ের আঘাতে দক্ষিণ আটঘর গ্রামের সিরাজ মোল্যা, সালাম শেখ, নুরু শেখ, কামরুল গাজী, সোহাগ গাজী, মিজান শেখ ও বক্কার খানের ৭টি বসতঘর বিধ্বস্ত হয়েছে। কারো বসতঘরের টিনের চাল উড়ে গেছে আবার কারো ঘর মাটির সাথে মিশে যায়। ক্ষতিগ্রস্তরা সবাই কৃষক ও দিনমুজুর। বসতঘর ছাড়া গ্রামের অসংখ্য গাছপালা ভেঙে ও উঠে যায়। এতে ওইসব কৃষক ও দিনমুজুরদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ক্ষতিগ্রস্তরা কেউ কেউ খোলা আকাশের নীচেও বসবাস করছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৫১:১৬   ৩০৭ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ