ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » পাবনা-৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের এমপি প্রার্থী হিসেবে মুফতী মফিজের নাম ঘোষণা

পাবনা-৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের এমপি প্রার্থী হিসেবে মুফতী মফিজের নাম ঘোষণা


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ জুন ২০২৫


পাবনা-৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের এমপি প্রার্থী হিসেবে মুফতী মফিজের নাম ঘোষণা

রাজশাহী: পাবনা-৩ আসনে দলীয় এমপি প্রার্থী হিসেবে মুফতী মাওলানা মোঃ মফিজ উদ্দিন এর নাম ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।

বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে চাটমোহর উপজেলার মাদ্রাসায়ে আবু হুরাইরা (রা.) ও মথুরাপুর মনজুর রহমান এতিমখানায় সাংগঠনিক এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস পাবনা জেলা শাখার আমির মুফতি ওয়ালী উল্লাহ, সেক্রেটারি মাওলানা বাহারুল ইসলাম, ফরিদপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মুন্নাফ, ভাঙ্গুড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা জয়নাল আবেদীন, চাটমোহর উপজেলা শাখার সভাপতি এবং মাদ্রাসায়ে আবু হুরাইরা (রা.) ও মথুরাপুর মনজুর রহমান এতিমখানার মুহতামিম মুফতী মফিজ উদ্দিন, বাংলাদেশ খেলাফত যুব মজলিস চাটমোহর উপজেলা শাখার সভাপতি মুফতি মাহমুদ হাসান প্রমুখ।

বাংলাদেশ খেলাফত মজলিস পাবনা জেলা শাখার আমির মুফতি ওয়ালি উল্লাহ বলেন, ‘আজকে বাংলাদেশ খেলাফত মজলিসের বৈঠকে চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার সকল নেতাকর্মীদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে পাবনা-৩ আসনে দলীয় এমপি প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে মুফতী মফিজ উদ্দিন এর নাম ঘোষণা করা হয়েছে। এই আসনের সকল সাধারণ মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানাবো আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা যেন সৎ, যোগ্য, খোদা ভীরু ও একজন আলেমে দ্বীনকে নির্বাচিত করে দেশ ও জাতির কল্যাণে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারি।’

এক প্রতিক্রিয়ায় মুফতী মফিজ উদ্দিন বলেন, ‘আমাকে প্রার্থী হিসাবে বাছাই করায় আমি শুকরিয়া আদায় করছি বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা কমিটির নেতৃবৃন্দ ও এই আসনে সকল নেতাকর্মী ওলামায়ে একরামদের প্রতি। সবার কাছে দোয়া চাই আমি যেন কোরআন-সুন্নাহর আলোকে এই আসনকে সুন্দর করে সাজাতে পারি। যেভাবে সাহাবায়ে একরাম খেলাফত প্রতিষ্ঠিত করেছিলেন। যে খেলাফত প্রতিষ্ঠিত করার জন্য মহানবী (সা.) এই পৃথিবীতে আগমন করেছিলেন। আমি যেন পাবনা-৩ আসনে চাটমোহর ভাঙ্গুড়া ফরিদপুর উপজেলায় প্রকৃত সেই খেলাফত প্রতিষ্ঠিত করতে পারি সেজন্য সবার দোয়া ও সহযোগিতা চাই।’

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৪৬:৫৩   ৩৪২ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ